Home Blog Page 56

কালী সাধনা – সাধক রামপ্রসাদ

কালী সাধনা – সাধক রামপ্রসাদ

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

বাংলার কালী সাধক দের মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র সাধক রামপ্রসাদ যিনি একাধারে ছিলেন সাধক এবং শিল্পী। তার সাধন মার্গ ছিলো নানা দিক থেকে ব্যাতিক্রমী। আজ এই মহান সাধকের মাতৃ সাধনা নিয়ে লিখবো।

যদিও তার জন্মতিথি নিয়ে কিছু মত পার্থক্য আছে তবে ধরে নেয়া হয় ১৭২৩ সালে ২৪ পরগণার কুমারহট্টে অর্থাৎ আজকের হালিশহরে রামপ্রসাদের জন্ম। পিতা রামরাম সেন ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক। তিনি চেয়েছিলেন ছেলে চিকিৎসক হোক। কিন্তু ছেলেবেলা থেকেই রামপ্রসাদকে আকর্ষণ করত আধ্যাত্মিক জগৎ দিন রাত ভাব তন্ময় হয়ে কালী চেতনায় ডুবে থাকতেন রামপ্রসাদ। সংসারে তার মন বসতো না। বিষয় আসয় নিয়ে ভাবার তার সময় নেই ইচ্ছেও নেই।একটু বড় হয়ে গান গাইতে, গান লিখতে এবং গানে সুর করার অদ্ভুত প্রতিভা ছিলো তার। স্বরচিত কালী কীর্তন এবং শ্যামা সংগীত ছিলো তার সাধনার মাধ্যম।

বাড়ির ইচ্ছেতে বিবাহ করলেও সেই অর্থে সংসারী হওয়া হয়নি রামপ্রসাদের। পরবর্তীতে তান্ত্রিক যোগী কৃষ্ণানন্দ আগমবাগীশের শিষ্যত্ব গ্রহণ করেন তিনি রামপ্রসাদকে তন্ত্রসাধনা ও কালীপুজো পদ্ধতির শিক্ষা দিয়েছিলেন আগমবাগীশ। তবে তন্ত্র মন্ত্রের চেয়ে গানই তাকে বেশি টানতো। কিছুদিন কলকাতায় দুর্গাচরণ মিত্রের কাছারিতে হিসেবে রক্ষকের কাজ করেন রামপ্রসাদ। তবে খুব অল্প দিনেই হালিশহরে ফিরে পঞ্চবটীর আসনে শুরু করলেন মায়ের আরাধনা।

নিজের হাতে ছোট্ট এক ছাউনি তে মাতৃ প্রতিমা গড়ে মায়ের ধ্যান, পূজা, হোম, যজ্ঞ নিয়ে তার দিন কাটতো । মায়ের নাম জপ করতেন অষ্টপ্রহর। এরই ফাঁকে মাকে শোনাতেন স্বরচিত শ্যামাসঙ্গীত। গান গাইতে গাইতে চোখ দিয়ে নেমে আসতো অশ্রু।রামপ্রসাদ রচিত শ্যামাসংগীতে মা কালী ভয়ংকর ও উগ্ররূপিণী দেবী নন। কখনও তিনি মা, কখনও মেয়ে।তার কালী সাধনা ছিলো সহজ সরল এবং আবেগ সর্বস্ব। এই সাধনাতেই তুষ্ট হয়ে মা কালী রামপ্রসাদকে দর্শন দিয়ে ছিলেন।

শোনা যায়, তিনি একবার বাড়িতে নিজে হাতে বেড়া বাঁধছিলেন। সেই সময় কাছেই তাঁর মেয়ে খেলা করছিল। মেয়ের থেকে দড়ি চেয়েছিলেন রামপ্রসাদ। মেয়ে খেলার আনন্দে সেই ডাককে গুরুত্ব দেয়নি। সেই সময়ে দেবী নিজে তাঁর মেয়ের রূপ ধরে রামপ্রসাদের হাতে বেড়ার দড়ি তুলে দিয়েছিলেন। পরে আসল সত্য উপলব্ধি করেছিলেন রামপ্রসাদ। বুঝে ছিলেন তার কালী সাধনা স্বার্থক হয়েছে। তিনি মা কালীর দেখা পেয়েছেন। কন্যা রূপে মা তাকে দেখা দেন।

আবার পরের পর্বে অন্য এক কালী সাধকের জীবন এবং তার সাধনার কথা নিয়ে
ফিরে আসবো। পড়তে থাকুন।
ভালো থাকুন। ধন্যবাদ।

কালী সাধনা – ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব

কালী সাধনা – ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

 

বাংলার আধ্যাত্মিক জগতে সব থেকে বেশি আলোচিত হন শক্তির উপাসকরা। আরো সহজ করে বললে বলা যায় বহু অলৌকিক ক্ষমতা সম্পন্ন মাতৃ সাধক বা কালী সাধকরা এই বাংলার পুন্য ভূমিতে আবীরভূত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই আবার মাকালীর সাক্ষাৎ দর্শন পেয়ে ধন্য হয়েছেন বলে মনে করা হয়। তাদের জীবন তাদের সাধনা এবং তাদের উপলব্ধি নিয়ে আগামী কয়েকটি দিন লিখবো । আজ শুরু করবো

ঠাকুর রামকৃষ্ণ দেবের কালী সাধনা দিয়ে।

 

রানী রাসমণি দক্ষিনেশ্বর মন্দির প্রতিষ্ঠা করার পর দাদা রামকুমারের হাত ধরে গদাধর দক্ষিনেশ্বরে এসে ছিলেন পুরোহিত হিসেবে পুজোর কাজে সাহায্য করতে। প্রথম যেদিন মন্দির বিগ্রহের মুখোমুখি দাঁড়িয়েছিলেন, সেদিন কিন্তু তিনি সাধক ছিলেন না। শুরুর দিকে তিনি নির্জনে ধ্যান জপ করতেন, তন্ময় হয়ে গান গাইতেন, শিবপূজা করতেন এবং মাঝেমধ্যে ভাবসমাধিতেও ডুবে যেতেন। ধীরে ধীরে মা ভবতারিণীর সান্নিধ্যে এসে তার মধ্যে মা কালীর প্রতি অমোঘ টান জন্মায় এবং বহু অভিজ্ঞতা এবং সাধনার মধ্যে দিয়ে গিয়ে তিনি হয়ে উঠলেন মাতৃ সাধক রামকৃষ্ণ। নিজের অন্তরে উপলব্ধি করলেন কালীকে। মৃন্ময়ী মাতৃ প্রতিমার মধ্যে খুঁজে পেলেন সাক্ষাৎ জগৎ জননীকে।

 

একাধিক বার তিনি মা কালীকে আকুল ভাবে বলতেন ‘মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কেন তবে দেখা দিবি না? আমি ধন, জন, সুখভোগ কিছুই চাই না, আমায় দেখা দে’অর্থাৎ মা কালী কে সাক্ষাৎ দর্শন করার এক ব্যাকুলতা তার মধ্যে সৃষ্টি হয়ে ছিলো। তার পুজো পক্রিয়া ছিলো ব্যতিক্রমী।পুজোর জন্য সকালে ফুল তুলে মালা গেঁথে দেবীকে সাজাতেই অনেকটা সময় চলে যেত। পূজায় বসে যথাবিধি নিজের মাথায় একটা ফুল দিয়েই ধ্যানস্থ হয়ে মাঝে মাঝে বসে থাকতেন আবার অন্ননিবেদন করে মা গ্রহণ করছেন ভেবে অনেকক্ষণ কাটিয়ে দিতেন । দেবীকে প্রসন্না করতে কখনও পূজার মাঝখানে গান ও গেয়ে উঠতেন।কাঁদতে কাঁদতে চোখের জলে বুক ভেসে যেত মাঝে মাঝে।তার এই মতী গতি দেখে অনেকেই তাকে পাগল ভাবতেন। অনেকে সমালোচনা করতেন আবার বিজ্ঞ জনেরা বুঝতেন এ মহান সাধকের লক্ষণ।

 

তার এই ভাব তন্ময় অবস্থা দিনে দিনে চরম পর্যায় যায়।কখনো পূজাসন ছেড়ে মা-র কাছে গিয়ে তাঁর চিবুক ধরে আদর করছেন। নানা রকম পরিহাস করছেন। হাত ধরে নাচছেন।পূজা না করে ভোগ নিবেদন করে দিচ্ছেন কিংবা নিবেদিত ভোগ নিজহাতে দেবীকে খাওয়াতে যাচ্ছেন আবার কখনো নৈবেদ্যর খানিকটা নিজেই খেয়ে দেবীকে খাওয়াতে চেষ্টা করছেন। বৈষ্ণব দর্শনে এই অবস্থা কে বলে সখা ভাব। অর্থাৎ ভক্ত এবং ভগবানের মধ্যে তৈরী হয় এক প্রকার বন্ধুত্ব মুছে যায় সব রকম ভেদাভেদ।

 

পরবর্তীতে ঠাকুর তন্ত্র সাধনা করেছেন। ইসলাম এবং খিস্টান মতে সাধনা করেছেন। আবার তোতা পুরী মহারাজের সান্নিধ্যে এসে দীক্ষা ও নিয়েছেন। সব শেষে তিনি আবিষ্কার করেছেন যত মত ততো পথ। সব পথ গিয়ে সেই পরম শক্তিতে মিশেছে সেই শক্তি তার কাছে মা কালী স্বয়ং যার বহিঃপ্রকাশ ঘটেছে মাতৃ রূপে। স্বয়ং মা সারদার মধ্যেও তিনি মা কালীকে দেখছেন তার পুজোও করছেন তিনি।

 

এমন বহু মাতৃ সাধক আছেন যাদের জীবন জুড়ে আছে অসংখ্য অলৌকিক ঘটনা এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা। আগামী পর্বে আবার এক মাতৃ সাধক এবং সাধনা নিয়ে আলোচনা করবো বিশেষ

এই পর্বে। পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।

অম্বুবাচি মেলা বা অম্বুবাচি উৎসব

অম্বুবাচি মেলা বা অম্বুবাচি উৎসব

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

প্রায় সারা দেশ বিশেষ করে পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অম্বুবাচির এই কয়েকটা দিন কে নানা ভাবে পালন করা হয় তবে আসামে এটি সর্ব

বৃহৎ উৎসব।কামাখ্যা মন্দিরের কাছে অনুষ্ঠিত অম্বুবাচী মেলা হল পূর্ব ভারতের অন্যতম বড় ধর্মসভা যা সনাতন ধর্মের মানুষদের এক বিরাট মিলন উৎসব বা মেলার রূপ নেয়।

 

দেবী কামাখ্যা মাতৃ শক্তিকে মূর্ত করে। প্রতি

বছর আষাঢ় মাসের সপ্তমী থেকে দশম দিন পর্যন্ত অম্বুবাচীর সময়কালে মন্দিরের দরজা সকলের জন্য বন্ধ থাকে। অম্বুবাচির নিবৃত্তির আবার আনুষ্ঠানিক ভাবে দরজা খুলে দেওয়া হয় এবং সেই দিন মন্দির চত্বরে একটি বড় মেলা বসে।

এই সময়ে দেশের এই অঞ্চলে বর্ষার আগমন ঘটে এবং বৃষ্টির জল পৃথিবীকে উর্বর করে তোলে এবং পুনরায় প্রজননের জন্য প্রস্তুত হয় ধরিত্রী।

 

পাহাড়ের চূড়ায় অবস্থিত কামাখ্যা মন্দির যেখানে অবস্থিত সেখানেই পতিত হয়েছিলো দেবীর যোনি তাই অম্বুবাচি উৎসব এই অঞ্চলের প্রধান উৎসব

তবে সারা ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার এবং আসাম থেকে হাজার হাজার মানুষ

এই উৎসবটি দেখতে আসেন এবং দেবীর কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন।

 

এই স্থানটি তন্ত্র সাধনার জন্যও খুব বিখ্যাত।

অম্বুবাচি উপলক্ষে বহু তন্ত্র সাধক আসেন এখানে।

আজও এখানে একটি গুপ্ত তান্ত্রিক সমাজ রয়েছে বলে মনে করা হয় এবং তাদের সমস্ত তান্ত্রিক আচার অনুষ্ঠান গোপনে পরিচালিত হয় কোন রূপ বাহ্যিক প্রদর্শন নেই অম্বুবাচি মেলায় তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকেন বলে ধরে নেয়া হয়।

 

সেদিক দিয়ে দেখতেগেলে অম্বুবাচি উৎসব বা অম্বুবাচি মেলা আধ্যাত্মিক জগৎ বিশেষ করে তন্ত্র জগতের সব থেকে বড়ো মিলন উৎসব।

 

আগামী পর্বে আবার আধ্যাত্মিক এবং

শাস্ত্রীয় কোনো বিষয় সম্পর্কে বিশেষ পর্ব সাথে

নিয়ে ফিরে আসবো পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।

অম্বুবাচীর শাস্ত্রীয় বিধি নিষেধ

অম্বুবাচীর শাস্ত্রীয় বিধি নিষেধ

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

অম্বুবাচী উৎসব নিয়ে আলোচনা শুরু করেছিলাম আগেই আজকের পর্বে আলোচনা করবো অম্বুবাচী সংক্রান্ত নানা শাস্ত্রীয় নিয়ম কানুন এবং তার তাৎপর্য।জানাবো এই সংক্রান্ত নানা বিধি নিষেধ এবং তার অন্তর্নিহিত তাৎপর্য|

 

শাস্ত্র মতে অম্বুবাচীর প্রথম তিন দিন কৃষি কাজ ছাড়াও আরো অনেককিছুই করা নিষেধ। এই সময় কোনো শুভ বা মাঙ্গলিক কাজের সূচনা করা হয়না যেমন বিবাহ,অন্নপ্রাসন গৃহ প্রবেশ বা মন্দিরের স্বাভাবিক পূজাঅর্চনা ইত্যাদি|

 

আসলে এই বিশেষ সময় ধরিত্রী যেহেতু ঋতুমতী হয় তাই লৌকিক আচার বা প্রথা গুলিকে সাময়িক ভাবে স্থগিত রাখা হয় এর পেছনে আছে বা বিশ্বাস, শ্রদ্ধা এবং হাজার হাজার বছরের প্রাচীন পরম্পরা সাথে শাস্ত্রীয় বিধান|যদিও চতুর্থ দিন অম্বুবাচির নিভৃতির পর থেকে শুভ কাজে আর কোনো রকম বাধা থাকেনা|

 

শাস্ত্র মতে আমাদের দৈনন্দিন জীবনেও কয়েকটি বিধি নিষেধ এই অম্বুবাচী চলাকালীন মেনে চলা শ্রেয় যেমন আদি শক্তির বিভিন্ন রূপকে যারা পূজা করেন অর্থাৎ কালী, চন্ডি, দূর্গা জগদ্ধাত্রী ইত্যাদি তারা দেবীমূর্তি কে একটি লাল কাপড়ে ঢেকে রাখতে পারেন |এই সময় দেবী মূর্তিকে স্পর্শ করা বা মন্ত্রউচ্চারণ করা উচিৎ নয়|যারা দীক্ষিত তারা গুরু পূজা করতে পারেন এছাড়া জপ চলতে পারে তাতে কোনো দোষ নেই|গৃহী রা এই সময় কয়েকটি নিয়ম মেনে চললে গৃহের কল্যাণ হয় যেমন নতুন বৃক্ষ রোপন না করা বা দাম্পত্য জীবনে সংযম এবং শুদ্ধতা বজায় রাখা ইত্যাদি।

 

গ্রাম বাংলার বহু স্থানে নিষ্ঠার সাথে অম্বুবাচী পালন করা হয়|সাধারণত বিধবা মহিলারা অম্বুবাচী চলা কালীন আগুন জ্বালিয়ে খাবার রান্না করেন না|যারা ব্রহ্মচর্য পালন করেন তাদের এই সময় আমিষ খাবার বর্জন করে মূলত ফল মুল খেয়ে থাকতে হয়|এই কটাদিন বেদ পাঠ করা যায়না এবং উপনয়ন অনুষ্ঠান করা যায়না|অম্বুবাচীর আগের দিনটিকে বলা হয় ‘অম্বুবাচী প্রবৃত্তি’। তিন দিনের পরের দিনটিকে বলা হয় ‘অম্বুবাচী নিবৃত্তি’ যার পর আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সূচনা হয় ধীরে ধীরে|

 

অম্বুবাচী নিবৃত্তির সময় তন্ত্র সাধনা এবং শাস্ত্র মতে গ্রহ দোষ খণ্ডনের উপযুক্ত সময় |যারা শাস্ত্র মতে গ্রহের প্রতিকার করাতে চান তারা চাইলে এই সময়কে কাজে লাগাতে পারেন।

 

আগামী পর্বে আবার অম্বুবাচি সংক্রান্ত একটি বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে আসবো। থাকবে অম্বুবাচি উৎসব বা অম্বুবাচি মেলা নিয়ে শাস্ত্রীয় আলোচনা। পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।

স্নান যাত্রার মাহাত্ম

স্নান যাত্রার মাহাত্ম

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

পুরীর মন্দিরে অবস্থিত জগন্নাথ বিগ্রহ সব দিক দিয়ে বৈচিত্র পূর্ণ। তিনি সাক্ষাৎ জগতের নাথ।

প্রতিনিয়ত তিনি নানা লীলার মাধ্যমে নিজের নিজের দিব্য উপস্থিতি প্রমান করে চলেছেন। তার এমনই এক লীলা এই স্নান যাত্রা যা এই দেবস্নান পূর্ণিমায় প্রতি বছর অনুষ্ঠিত হয়।

 

স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন কাঠের দেবতাদের স্থাপন করেছিলেন তখন তিনি এই স্নান অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এই দিনটিকে ভগবান জগন্নাথের আবির্ভাব তিথি বলে মনে

করা হয়।যেহেতু এই তিথিতে জগন্নাথ দেব স্নান করেন তাই এই এই পূর্ণিমা তিথি দেবস্নান পূর্ণিমা নামে পরিচিত।

 

জগন্নাথকে তাঁর আদি রূপ অর্থাৎ নীলমাধব রূপে পূজা করছিলেন বিশ্ববাসু নামে একজন সাভার প্রধান। আজও জগন্নাথের অঙ্গ সেবক দের সাথে মিলে সাভার জাতীর লোকেরা স্নান যাত্রার আয়োজন করেন।প্রথা মেনে স্নান যাত্রার আগের দিন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি আনুষ্ঠানিকভাবে গর্ভগৃহ থেকে স্নান-বেদীতে নিয়ে আসা হয়। পুরীর মন্দির চত্বরে এই বিশেষ প্যান্ডেলটিকে বলা হয় স্নান মন্ডপ।

 

স্নানের আগের দিন যখন দেবতাদের শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয়, তখন পুরো প্রক্রিয়াটিকে পাহান্দি বা পাহান্ডি বিজয় বলা হয়। স্নানের দিন মঙ্গলা আরতির পরে তামা ও সোনার একশত ত্রিশটি পাত্রে সোনা কুয়া নামক বিশেষ কূপ থেকে জল আনতে একটি আনুষ্ঠানিক শোভাযাত্রায় যায়। তারপর সেই জল চন্দন, আগুরু, ফুল, সুগন্ধি এবং ভেষজ ঔষধি দিয়ে শুদ্ধ করা হয়।

ভরা পাত্রগুলি ভোগ মন্ডপ থেকে স্নান বেদী পর্যন্ত

নিয়ে আসার রীতিকে বলা হয় ‘জলধিবাসা’

তারপর একশো আট কলস জলে স্নান করানো হয় জগন্নাথকে

 

স্নান যাত্রার পরে, দেবতাদের পনের দিনের জন্য জনসাধারণের দৃষ্টিভঙ্গি থেকে দূরে রাখা হয় এবং এই সমস্ত দিনগুলিতে মন্দিরের দৈনন্দিন অনুষ্ঠান স্থগিত থাকে। এই অনুষ্ঠানের পরে তাকে এক পাক্ষিক দেখা যায় না। মন্দিরের ভিতরে রতন বেদী নামে একটি বিশেষ “অসুস্থ ঘরে” দেবতাদের রাখা হয়। এই সময়কে বলা হয় ‘অনাবাসর কাল’ অর্থাৎ উপাসনার অনুপযুক্ত সময়। ভগবান জগন্নাথকে স্নান করানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চৌদ্দ দিন বিশ্রামে থাকেন। তারপর রথযাত্রা পর্যন্ত তাকে বিশেষ যত্নে রাখা হয় এবং বৈদ্যরা তার সেবা সুশ্রসা করেন।

 

সুস্থ্য হয়ে রাজ বেসে সুসজ্জিত রথে প্রভু পথে নামেন তার ভক্তদের দর্শন দিতে।শাস্ত্র মতে স্নান যাত্রা এবং রথ যাত্রা এই দুই তিথিতে সবাই তাকে দর্শন করতে পারেন এবং এই সময়ে তার দর্শন পেলে জন্ম জন্মান্তরের পাপ খণ্ডন হয় এবং পরম পুন্য লাভ হয়।

 

আবার রথ যাত্রা উপলক্ষে জগন্নাথ প্রসঙ্গে বিশেষ আধ্যাত্মিক আলোচনা নিয়ে ফিরে আসবো। চলতে থাকবে অম্বুবাচি নিয়ে শাস্ত্রীয়

আলোচনা। পড়তে থাকুন।

ভালো থাকুন।ধন্যবাদ।

জগন্নাথদেবের নানা বেশ

জগন্নাথদেবের নানা বেশ

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

চন্দন যাত্রা দিয়ে শুরুকরেছিলাম জগন্নাথ প্রসঙ্গ নিয়ে বিশেষ আলোচনা। আর কয়েকদিন পরেই জগন্নাথের স্নান যাত্রা তাই আবার ফিরে এসেছি জগন্নাথ প্রসঙ্গে অধ্যাত্মিক আলোচনা নিয়ে। প্রভু জগন্নাথ শুধু তার ভোগের জন্য নয় নানারকম বেশ বা সাজ সজ্জার জন্যও বিশেষ ভাবে পরিচিত।

 

নানা সময়ে নানা বেশে সাজেন জগতের নাথ এবং প্রতিটি বেশের আছে আলাদা পরিচয় এবং শাস্ত্রীয় ব্যাখ্যা।আজ সেই বেশগুলির কয়েকটি নিয়ে আলোচনা করবো

 

প্রাচীন গ্রন্থ মাদলা পাঞ্জিতে উল্লেখ আছে ১৪৬০ খ্রিস্টাব্দে উৎকলের গজপতি রাজা কপিলেন্দ্র দেব দাক্ষিণাত্যের এক রাজার বিরুদ্ধে ভীষণ যুদ্ধে অবতীর্ণ হন। দীর্ঘ সংগ্রামের পর কপিলেন্দ্র যুদ্ধে জয়লাভ করেন।শত্রু দেশ থেকে লুঠে আনেন ষোলটি হাতির পিঠ বোঝাই করে সহস্র মণ সোনা। সমস্ত সোনা রাজা কপিলেন্দ্র জগন্নাথদেবের মন্দিরের ভাণ্ডারে পাঠিয়ে দিলেন এবং জগন্নাথদেবকে তিনি ওড়িশার প্রকৃত রাজা বলে স্বীকার করলেন ও নিজেকে তাঁর অনুগত সেবক বলে ঘোষণা করলেন। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্ষমতা হস্তান্তর সর্বসাধারণের সম্মুখে উদযাপন করা হয়।এই সময় জগন্নাথের ‘রাজবেশ’-এর প্রবর্তন হয় । সাধারণের কাছে এই ‘বেশ’ আর একটি নাম আছে তা হল, ‘বড়া তাধাও বেশ’।

 

জগন্নাথদেবের দৈনন্দিন জীবনে ব্যাবহিত বেশ গুলির ও আলাদা নাম এবং তাৎপর্য আছে।

জগন্নাথদেবকে পুরীতে সাধারণ দিনগুলিতে যে বেশে দেখা যায়, সেই বেশ পরিচিত সাদা বেশ নামে।এরপর রাতে যে বেশে জগন্নাথ, বলরাম, শুভদ্রাকে রাখা হয় তার নাম বড়সিংহের বেশ। চন্দনলাগি বেশ শুরু হয় বৈশাখ জৈষ্ঠের সময়, এই সময় ভগবানকে চন্দনের প্রলেপে রাখা হয় এবং বেয়াল্লিশ দিন ধরে চলে এই উৎসব।

 

জগন্নাথদেবের আরকেটি বিখ্যাত বেশ হলো হাতি বেশ বা গজ বেশ |হাতিবেশ রথযাত্রার আগে স্নান যাত্রার সময় দেখা যায় । এই সময়ে গণপতির বেশে জগন্নাথকে সাজানো হয় বলে নাম ‘হাতি বেশ’। এই গজ বেশের নেপথ্য একটি ঐতিহাসিক ঘটনা আছে|বহু শতক আগে পুরীর রাজার রাজদরবারে এসেছিলেন পণ্ডিত গণেশ ভট্ট। রাজা তাঁকে জহগন্নাথ দেবের স্নানযাত্রা দেখবার জন্য আহ্বান জানান। তবে তা দেখতে যাওয়ার ইচ্ছা ছিলনা গনেশ ভট্টর। কারণ তাঁর আরাধ্য দেবতা গণপতি স্বয়ং তিনি আর কারুর প্রতি আগ্রহী নন । তবে রাজার অনুরোধে স্নানযাত্রায় গিয়ে গণেশ ভট্ট আবিষ্কার করেন জগন্নাথ গণেশ রূপেই তাকে দেখা দিয়েছেন।সেই ঘটনার পর থেকেই স্নান যাত্রায় জগন্নাথের বেশ হয় হাতিবেশ।

 

এছাড়াও পুরীর জগন্নাদেবের থের বিভিন্ন বেশের মধ্যে অন্যতম হল কালিয়াদলন বেশ। ভাদ্র একাদশীর দিন পুরীর জগন্নাথকে সাজানো হয় এই বিশেষ বেশে। যেভাবে শ্রীকৃষ্ণ দুর্দমনীয় রাক্ষস কালিয়াকে হত্যা করেছিলেন সেই বেশেই এদিন সাজানো হয় জগন্নাথকে।আশ্বিন মাসে যে বেশে জগন্নাথকে সাজানো হয় তার নাম ‘রাধা-দামোদর বেশ’।আশ্বিনের শুক্ল পক্ষের একাদশী তিথিতে ‘রাধা-দামোদর বেশ’ হয়।জগন্নাথদেবের আরো একটি বেশ হলো পদ্মবেশ|মাঘ ও বসন্তের শনিবার ও বুধবার জগন্নাথ ধারণ করেন পদ্মবেশ।

 

স্নান যাত্রা উপলক্ষে আগামী দিনেও ফিরে আসবো প্রভু জগন্নাথদেবের মহিমা বর্ণনা করতে| থাকবে স্নান যাত্রা সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য

এবং শাস্ত্রীয় ব্যাখ্যা। পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।

অম্বুবাচি এবং কামাখ্যা

অম্বুবাচি এবং কামাখ্যা

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

প্রতিবছর অম্বুবাচি এলেই সারা দেশের নজর থাকে মহাপীঠ কামরুপ কামখ্যার দিকে। কিন্তু এই বিশেষ সময়ে কামাখ্যা মন্দির এতো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কেনো তার অনেক গুলি কারন আছে। তবে শুরু করতে হবে পুরান দিয়ে।

 

পুরান অনুসারে সতী বা পার্বতীকে দেহত্যাগ করার পর শিব তাকে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেছিলেন তাতে পৃথিবী অশান্ত হয়ে পড়েছিল। তখন শিবকে শান্ত করার জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ৫১ টি টুকরা করেন এবং সেইগুলি বিভিন্ন জায়গায় পড়েছিল। যার মধ্যে বিষ্ণুর চক্রে ছিন্ন সতীর যোনী পতিত হয় কামাখ্যায় আবার মতান্তরে দেবী সতীর যোনি এবং গর্ভ দুই এখানে পড়েছিল।

 

কামাখ্যা মন্দিরটি আসামের নীলাচল পাহাড়ে অবস্থিত। এখানে মোট ১০টি রূপ বা দশ মহাবিদ্যার মন্দির রয়েছে। এই মন্দিরের দেবতার রুপ গুলো হল – কালী, তারা,ষোড়শী, ভূবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী ও কমলা। মধ্যযুগে হুসেন শাহের অনুপ্রবেশের সময় ১৪৯৮ সালে এই মন্দির ধংস করা হয়েছিল বলে কথিত আছে। ১৫৬৫ সালে পুরনায় মন্দিরটি নির্মান করা হয় কোচ সাম্রাজ্যের রাজা নর নারায়নের সময়ে ১৫৬৫ সালে ৷

 

এই স্থানকে যোনিপীঠ বা তীর্থচূড়ামণি বলা হয়। আর সেই কারণেই কামাখ্যা দেবীকে রক্তক্ষরণকারী দেবীও বলা হয়। কামাখ্যা মন্দির ৫১ পীঠের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় গুরুত্বপূর্ণ পীঠ যার সাথে অম্বুবাচির রয়েছে বিশেষ সম্পর্ক।

 

সেই অদিকাল থেকে সৃষ্টি, উর্বরতা এবং সর্বোপরি নারী শক্তির প্রতীক হয়ে ওঠে কামাখ্যা। ধীরে ধীরে তাই অম্বুবাচি পালনের প্রধান কেন্দ্রে পরিণত হয় এই সতী পীঠ।শুধু তাই নয় তন্ত্র মন্ত্রের জন্য ও বিখ্যাত কামাখ্যা কথিত আছে, মন্ত্রতন্ত্র সাধনার এক রহস্যময় স্থান হল কামরূপ কামাখ্যা। পুরাকালে কোন পুরুষ এই সময় কামাখ্যা মন্দিরে প্রবেশ করলে, মন্ত্র বলে তাকে বশ করে রাখা হত। তাই বহু বছর ধরে বহু বিদেশি শাসক কামরুপ রাজ্য কে আক্রমণ করার সাহস দেখায়নি।

আজও অম্বুবাচি উৎসবে যোগ দেনা বহু তন্ত্র সাধক বহু তন্ত্রক্রিয়া অনুষ্ঠিত হয় এই সময়ে।

 

দেশ বিদেশ থেকে বহু ভক্ত এই বার্ষিক অম্বুবাচির সময়ে কামাক্ষায় এসে উপস্থিত হন। কামাক্ষার বিভিন্ন উৎসবের মধ্যে অম্বুবাচি হল বৃহতম উৎসব। বিবাহিত নারীরা যেমন সন্তানের জন্য দেবী কামাক্ষার আরাধনা করেন, সেই রকমই কৃষকরা ভূমি মাতার গর্ভে ফসলের আশায় কামাখ্যা দেবীর আরাধনা করেন। প্রতি বছর অম্বুবাচি নিবৃত্তির পর দেবী স্নান হয় তারপরেই পূজার সূচনা হয় যোগ দেন অসংখ্য মানুষ।

 

পরবর্তী পর্ব গুলিতে আরো বিস্তারিত

আলোচনা করবো এই শাস্ত্রীয় বিষয় নিয়ে।

থাকবে আরো অনেক তথ্য এবং

পৌরাণিক ঘটনা। পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।

অম্বুবাচির শাস্ত্রীয় ব্যাখ্যা

অম্বুবাচির শাস্ত্রীয় ব্যাখ্যা

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

সামনেই অম্বুবাচি। ঋতুমতি হবেন ধরিত্রী। মাতৃ শক্তির এবং একই সাথে সৃষ্টি শক্তির প্রতীক মা কামাখ্যার মন্দিরে বসবে অম্বুবাচি মেলা। এই কটাদিন এই অম্বুবাচি নিয়ে নানা আঙ্গিক থেকে নানা দৃষ্টি কোন থেকে আলোচনা করবো। এই অম্বুবাচির শাস্ত্রীয় ব্যাখ্যা জানবো কেনই বা এই রীতি এতো তাৎপর্যপূর্ণ।

বিভিন্ন শাস্ত্রে আলাদা আলাদা ভাবে অম্বুবাচিকে ব্যাখ্যা করা হয়েছে। যদিও আসল কথা একই।
সংস্কৃত শব্দ “অম্ব ” মানে জল আর “বাচি” মানে আরম্ভ বা সূচনা৷

প্রাকৃতিক ভাবে প্রচন্ড গরমের পর আষাঢ়ের এই সময় বর্ষার জলে ভিজে পৃথিবী হয় সিক্ত ও বীজ ধারনের উপযোগী ৷এই সময় মনে করা হয় মা বসুমতী ঋতুমতী হয়েছেন ৷ তার জীবন চক্রের এই বিশেষ সময় কালকে অম্বুবাচি হিসেবে পালন করা হয়।

জ্যোতিষ শাস্ত্র মতে রাশি চক্রের ২৭টি নক্ষত্রের মধ্যে সূর্য যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে সেই
তিন দিন কুড়ি দন্ড সময়টাই “অম্বুবাচি ” ৷

রজঃস্বলা নারী যেমন এই সময় অনেক কাজ করেন না তেমনই প্রকৃতির ক্ষেত্রে এই সময়ে বিশেষ কিছু রীতি নীতি পালন করা হয়।
এই দিনগুলিতে চাষিরা কৃষিকাজ বন্ধ রাখেন ৷ সন্ন্যাসী , যোগী , বিধবা মহিলারা এই তিন দিন রান্না করা ও আমিষ খাবার খান না।

শাস্ত্রে আছে –
“ত্বমেব প্রকৃতিদেবী ত্বমেব পৃথিবী জলম্ ৷
ত্বমেব জগতাং মাতা ত্বমেব চ জগন্ময়ী ৷’’
অর্থাৎ পৃথিবী হলেন ধরিত্রী মাতা।বরাহ অবতারে সলীল সমাধি থেকে মাতা ধরিত্রীকে উদ্ধার করেছিলেন বিষ্ণু।

সনাতন ধর্ম এবং সংস্কৃতিতে নারী ও ধরিত্রী এই দুই উর্বরতা এবং সৃষ্টি শক্তির আধার তাই মাতৃ শক্তির এই স্বাভাবিক পর্যায়টি অত্যন্ত পবিত্র সময় রূপে দেখা হয় এবং অম্বুবাচির নিবৃত্তির সময়টি
দেশের নানা প্রান্তে উৎসব রূপে পালিত হয় ।
সেই প্রসঙ্গে আরো বিস্তারিত আলোচনা করবো
ধারাবাহিক ভাবে।

ফিরে আসবো আগামী পর্বে। শাস্ত্র এবং তার ব্যাখ্যা নিয়ে। বাকি আছে অনেক তথ্য অনেক পৌরাণিক ব্যাখ্যা। পড়তে থাকুন।
ভালো থাকুন। ধন্যবাদ।

স্নান যাত্রা উপলক্ষে বিশেষ পর্ব

স্নান যাত্রা উপলক্ষে বিশেষ পর্ব

জগন্নাথ মূর্তি রহস্য

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

প্রতিবছর রথযাত্রার সূচনা হয় দেবস্নান পূর্ণিমার দিন স্নান যাত্রার মাধ্যমে।এই স্নানযাত্রার দিন একটি বিশেষ কূপের জল মন্ত্র দ্বারা শুদ্ধ করে একশো আট কলস জলে বিগ্রহ স্নান করানো হয়|
আর কয়েকটি দিন পরেই সেই স্নান যাত্রা উৎসব।
সেই উপলক্ষে আজ থেকে শুরু করছি জগন্নাথ দেব সংক্রান্ত ধারাবাহিক আলোচনা। আজ জগন্নাথ মূর্তি সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ এবং বেশ রহস্যময় বিষয় সংক্ষেপে
আপনাদের জানাবো।

প্রতি বছর স্নানযাত্রার পর শুরু হয় অনসর। এই অনসরকালে জগন্নাথদেব অসুস্থতার কারণে ভক্তগণের অন্তরালে গোপন স্থানে চিকিৎসাধীন থাকেন এবং সুস্থ হয়ে পুনরায় নিদ্দিষ্ট দিনে রথে চড়ে ভক্ত দের তার দিব্য দর্শন দেন।জগন্নাথ দেবের সেবক যারা এই সময় তার বিশেষ সেবা করেন তারা বলেন এই অসুস্থ্য থাকার সময়ে প্রভুর দেহের তাপ বেড়ে যায়। সত্যি তিনি জ্বরে ভোগেন।

‘নব-কলেবর’ নামের রহস্যময় এক অনুষ্ঠানের মাধ্যমে নিয়মিত নিদ্দিষ্ট সময়ের ব্যাবধানে দেবতার পুরোনো মূর্তি সরিয়ে নতুন মূর্তি বসানো হয় এই সময় পুরোনো মূর্তির ‘আত্মা’ নতুন মূর্তিতে সঞ্চারিত হয় এটাই পূজারীদের বিশ্বাস।
জগন্নাথ মন্দিরে ‘গর্ভগৃহ’ বা মূল কেন্দ্রস্থলে এই অতি গোপনীয় প্রথার সময়ে পুরোহিতদের চোখ আর হাত বাঁধা থাকে – যাতে পুরোনো মূর্তি থেকে ‘আত্মা’ নতুন মূর্তিতে গিয়ে ঢুকছে – এটা তাঁরা অনুভব না করেন। অনেকে মনে করেন এই সময় ব্রহ্ম পদার্থ জগন্নাথ মূর্তিতে স্থাপন করা হয় যা আসলে স্বয়ং শ্রী কৃষ্ণের হৃদয় যা আজও অক্ষত আছে।

প্রভু জগন্নাথের মূর্তিতে চোখের পাতা নেই|এর একটা কারন তিনি জগতের নাথ এবং তিনি সদা জাগ্রত|একটি মুহূর্তের জন্যও তিনি দেখা বন্ধ করেননা|তিনি পরম দয়ালু তাই প্রতি মুহূর্তে তার ভক্তদের উপর তার কৃপা দৃষ্টি নিক্ষেপিত হয়|তার অসম্পূর্ন দুই বাহু সামনের দিকে প্রসারিত যেনো তিনি যেনো তিনি তার ভক্তদের আলিঙ্গন করতে সদা প্রস্তুত। জগন্নাথ মন্দিরের মুখ্য দরজা
সদা উন্মুক্ত কারন দিনে মানুষ এবং রাতে দেবতারা তাকে দর্শন করতে আসেন।

“যে গাছের কাঠ দিয়ে জগন্নাথের মূর্তি তৈরী হতে পারে, তার এগারোটা বৈশিষ্ট্য থাকতে হবে। ”
“যেমন গাছের গায়ে হাতির শুঁড় ও চোখের আকৃতি স্পষ্ট থাকতে হবে, গাছের সাথে সাপ জড়িয়ে থাকবে, উঁইয়ের ঢিপি থাকবে ইত্যাদি।”
প্রায় দুমাস ধরে কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে ওই গাছ খুঁজে বার করে তারপরে মহাযজ্ঞ এবং আরো অনুষ্ঠান করে শুরু হয় মূর্তি নির্মাণ|.

জগন্নাথ এবং পুরীর মন্দির নিয়ে অলৌকিক ঘটনার শেষ নেই। জগন্নাথ লীলা খুবই বিস্তৃত। তাই এই ধারাবাহিক আলোচনা আপাতত চলতে থাকবে। ফিরে আসবো আগামী পর্বে।পড়তে থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ।

জগন্নাথদেবের অসম্পূর্ণ মূর্তির রহস্য

জগন্নাথদেবের অসম্পূর্ণ মূর্তির রহস্য

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

পুরীতে প্রভু জগন্নাথের স্নান যাত্রা প্রায় আসন্ন। স্নান যাত্রার মধ্যে দিয়েই রথ যাত্রার সূচনা হয়ে।

পবিত্র এই সময়ে আবার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জগন্নাথ লীলা নিয়ে

ধারাবাহিক আলোচনা। আজ শুরু করবো প্রভু জগন্নাথের অসম্পূর্ণ মূর্তির রহস্য দিয়ে।

 

সাধারণত দেব মূর্তি অসম্পূর্ণ থাকেনা এবং মূর্তি অসম্পূর্ণ হলে তাতে প্রাণ প্রতিষ্ঠা বা পুজো হয়না। কিন্তু জগন্নাথ মূর্তি অসম্পূর্ণ এবং এই রূপেই জগতের নাথ নিত্য লীলা করে চলেছেন।

 

জগন্নাথ ভগবান বিষ্ণুরই অন্য রূপ। আবার অনেকের কাছে তিনি সাক্ষাৎ বামন অবতার।

পুরীর রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু বিগ্রহের কেমন আকার দেবেন তা নির্ধারণ করতে পারছিলেন না। তখন তিনি এই সমস্যার কথা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে জানান। তখন ভগবান ব্রহ্মা ইন্দ্রদুম্নকে বলেন যে, ভগবান বিষ্ণুর ধ্যান করে তাঁর কাছ থেকে জেনে নিতে যে, তিনি বিগ্রহের কেমন আকৃতি চাইছেন। ব্রহ্মার কথামতো রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর ধ্যান শুরু করেন।

 

গভীর ধ্যান করার পর স্বপ্নে ভগবান

বিষ্ণু রাজাকে জানান যে, পুরীর কাছে একটি নদীতে একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে। সেই কাঠের টুকরো দিয়ে তাঁর বিগ্রহ তৈরি করতে হবে। স্বপ্নাদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রাজা সেই জায়গায় দ্রুত যান। গিয়ে দেখতে পান সত্যিই নদীতে একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে। কাঠের টুকরোটি তুলে নিয়ে এসে তিনি শিল্পীকে দিয়ে বিগ্রহ তৈরি করানোর কাজ শুরু করেন। কিন্তু যতবারই সেই শিল্পী কাঠের টুকরোটি কাটতে যাচ্ছেন, ততবারই সেটি ভেঙে যাচ্ছে।এমনভাবে কীকরে বিগ্রহ তৈরি হবে? চিন্তায় পড়ে যান রাজা। তখন বিশ্বকর্মা সাহায্যের হাত বাড়িয়ে দেন। কিন্তু বিশ্বকর্মার একটাই শর্ত ছিল যে, তিনি যতক্ষণ কাজ করবেন, তাঁকে কোনওরকম বিরক্ত করা চলবে না। রাজা সেই শর্তে রাজি হয়ে যান। একটি বন্ধ ঘরের মধ্যে বিশ্বকর্মাও বিগ্রহ তৈরির কাজ শুরু করেন। দু- সপ্তাহ পরে একদিন যখন সেই বন্ধ ঘর থেকে কোনও আওয়াজ আসছিল না। রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী বলেন যে, তাঁদের এখনই ঘরের ভিতরে গিয়ে দেখা উচিৎ যে সব ঠিকঠাক আছে কিনা।

 

এদিকে রাজা ইন্দ্রদুম্নের ঘরে প্রবেশের কোনও ইচ্ছাই ছিল না। আবার কোনও আওয়াজ না পাওয়ায় তিনি চিন্তাতেও ছিলেন। তাই তাঁর কাছে ঘরে প্রবেশ করা ছাড়া আর কোনও উপায়ও ছিল না। অনিচ্ছা স্বত্ত্বেও তিনি ঘরে প্রবেশ করেন। ঘরে ঢুকে দেখেন, সেখানে কোনও কারিগর নেই। শুধু অসম্পূর্ণ একটি বিগ্রহ রয়েছে। রাজা বিশ্বকর্মার আদেশ অমান্য করার জন্য অনুতাপ করেন।

 

তখনই দৈববাণী হয়। ভগবান বিষ্ণুই দৈববাণী করে বলেন যে আকৃতির বিগ্রহ তৈরি হয়েছে

সেই বিগ্রহই যেন প্রতিষ্ঠা করা হয়। ভগবান বিষ্ণুর আদেশ মতো রাজা ইন্দ্রদুম্ন সেই অসম্পূর্ণ বিগ্রহই প্রতিষ্ঠা করেন। তখন থেকেই জগন্নাথ-বলরাম-সুভদ্রার হাত-হীন অসম্পূর্ণ বিগ্রহের পুজো শুরু হয়।

 

স্নান যাত্রা উপলক্ষে সারা সপ্তাহ জুড়ে চলতে থাকবে জগন্নাথদেব প্রসঙ্গে ধারাবাহিক পর্ব। থাকবে অনেক পৌরাণিক ঘটনা

এবং ব্যাখ্যা। পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।