Home Blog Page 113

দশ অবতার রহস্য – কুর্ম অবতার 

ভগবানে বিষ্ণুর কুর্ম অবতারের আবির্ভাব নিয়ে দুটি পৌরাণিক ব্যাখ্যা আছে|দুটোই আজ সংক্ষেপে আপনাদের বলবো|প্রথম ব্যাখ্যা অনুসারে পাতালবাসী অসুরেরা একবার দেবতাদের পরাজিত করে স্বর্গরাজ্য দখল করে । তখন ব্রহ্মদেব ও ইন্দ্র নিপীড়িত দেবতাদের সঙ্গে নিয়ে শ্রীবিষ্ণুর কাছে গেলেন । অসুরদের অত্যাচারের কথা বললেন । শ্রীবিষ্ণু দেবতাদেরকে অসুরদের সঙ্গে নিয়ে ক্ষিরােদ সাগর মন্থনের পরামর্শ দিলেন । তিনি বললেন , সাগর মন্থনের ফলে যে অমৃত উঠে আসবে , তা পান করে দেবতাগণ অসুরদের পরাজিত করার শক্তি ফিরে পাবেন|দ্বিতীয় ব্যাখ্যা অনুসারে দুর্বাশা মুনির দেয়া মালা ইন্দ্রের ঐরবত দ্বারা অবহেলিত হওয়ায় রেগে গেলেন দুর্বাশা মুনি এবং ইন্দ্র কে অভিশাপ দিলেন দেবতারা তাদের শক্তি হারাবে, শ্রীহীন হয়ে যাবে এই স্বর্গরাজ্য।শ্রীহীন, সৌন্দর্য্যহীন, লক্ষ্মীহীন হয়ে পড়বে স্বর্গ।উপায় না দেখতে পেয়ে সমস্ত দেবতাগণ প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হলেন|প্রজাপতি বললেন সমুদ্র মন্থন করে অমৃতকে বের করে নিয়ে আস্তে হবে।কিন্তু দেবতাদের একার পক্ষে সমুদ্র মন্থন করা সম্ভব নয়।অমৃতের সমান বন্টনে ঠিক করা হয় দেব-অসুর উভয় মিলে সমুদ্র মন্থন করবে।দুটি ক্ষেত্রেই সমুদ্র মন্থনের কথা বলা হয়|ভগবান বিষ্ণু এই সমুদ্র মন্থনের কাজ সুসম্পন্ন করার জন্য এক বিরাট কচ্ছপের অবতারে আবির্ভুত হয়েছিলেন।যা তার কূর্ম অবতার রূপে জগৎ বিখ্যাত ।তার ওই বিরাট পৃষ্ঠদেশের ওপরে তিনি সমুদ্রমন্থনের সময় মন্দার পর্বতকে ধরে রাখেন।বাসুকি নাগ কে ব্যবহার করা হয় মন্থনের রজ্জু বা দড়ি রূপে|তারপর একে একে বিষ্ণুদেবের রাগিনী শক্তি অর্থাৎ পরমাপ্রকৃতি শ্রীলক্ষ্মী উঠে এলেন।বাসুকী নাগের শরীর মন্দার পর্বতে ঘর্ষণের ফলে যে বিষ উঠে এসেছিলো তা স্বয়ং মহাদেব পান করেছিলেন এবং নীলকণ্ঠ হয়ে সারা জগৎকে এই বিষের প্রভাব থেকে রক্ষা করেছিলেন।তৎপরবর্তীতে ধন্বন্তরি আবির্ভুত হয়েছিলেন অমৃত ভাণ্ড নিয়ে।সেযাত্রায় অমৃত পান করে দেবতারা রক্ষা পেয়েছিল অসুর দের হাত থেকে|জ্যোতিষ শাস্ত্রে এই কঠিন কর্মের সাথে শনিদেবের সম্পর্ক স্থাপন করা হয়। কূর্ম অবতারের বন্দনায় গ্রহ রাজ শনিগ্রহের শুভ ফল প্রাপ্ত হয়।হিন্দুধর্মে কূর্ম হল বিষ্ণুর দ্বিতীয় অবতার|মৎস অবতারের মত এটিও সত্যযুগের অবতার ।শ্রী বিষ্ণুর কূর্ম অবতারের জন্য উৎসর্গীকৃত মন্দির হল অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার কুর্মাই মন্দির তাছাড়া শ্রীকুর্মাম মন্দির ও বেশ জনপ্রিয়|যথা রীতি আগামী পর্বে ভগবানেরপরবর্তী অবতার এবং তার বিশেষ লীলা নিয়ে ঠিক সময়ে ফিরে আসবো|চলতে থাকবে এই পৌরাণিক আলোচনা|পড়তে থাকুন|ভালো থাকুন|ধন্যবাদ|

দশ অবতার রহস্য – মৎস অবতার

গীতায় ভগবান স্বয়ং বলেছেন যখনই অধর্ম জগৎ কে গ্রাসঃ করবে তখনই তিনি ধর্মকে পুনস্থাপন এবং অধর্ম কে পরাজিত করতে অবতীর্ণ হবেন|দশটি ভিন্ন ভিন্ন অবতারের উল্লেখ পাওয়া যায় শাস্ত্রে যার মধ্যে একমাত্র কল্কি অবতারের আগমন এখনো বাকি আছে বাকি অবতারেরা এসেছেন এবং তাদের কাজ করে আবার ফিরে গেছেন|ভগবানের সেই লীলা সেই দশ অবতারের কথা বলবো পবিত্র এই দামোদর মাসে|আজ শুরু করবো মৎস অবতার দিয়ে| আজ থেকে হাজার হাজার বছর আগে সত্যব্রত নামে এক ধার্মিক রাজা ছিলেন । তাঁর রাজত্বকালে হঠাৎ পৃথিবীতে নানারূপ অন্যায় – অত্যাচার দেখা দেয় ।অধর্ম ও মিথ্যা জগৎ কে গ্রাস করে|রাজা তখন জগতের কল্যাণের জন্য ঈশ্বরের করুণা প্রার্থনা করেন । জলাশয়ে স্নানের সময় একদিন রাজা সত্যব্রতের নিকট একটি ছোট মাছ এসে প্রাণ ভিক্ষা চায় । রাজা কমণ্ডলুতে করে মাছটিকে বাড়ি নিয়ে এলেন তারপর দিনে দিনে মাছটির আকার ভীষণভাবে বাড়তে থাকে । তাকে পুকুর , সরােবর , নদী , যেখানেই রাখা হয় , সেখানেই আর ধরে না। তখন রাজা বুঝলেন ইনি নিশ্চয়ই সাধারণ কোনো মাছ নন| তখন রাজা মাছটির সামনে তার ইষ্ট দেব নারায়ণের স্তব করতে শুরু করলেন । তারপর ধীরে ধীরে প্রকট হলেন স্বয়ং নারায়ন|মৎসরূপী নারায়ণ রাজাকে বললেন,সাতদিনের মধ্যেই জগতের প্রলয় হবে। সে সময় তােমার ঘাটে এসে একটি স্বর্ণতরী ভিড়বে।তুমি সব রকমের জীবদম্পতি , খাদ্য – শস্য ও বৃক্ষবীজ সংগ্রহ করে তাদের নিয়ে সেই নৌকায় উঠবে । আমি তখন শৃঙ্গধারী মৎস্যরূপে আবির্ভূত হবাে । তুমি তােমার নৌকাটি আমার শৃঙ্গের সঙ্গে বেঁধে রাখবে ।আমি তোমায় রক্ষা করবো| যথা সময়ে মহাপ্রলয় শুরু হলাে । রাজা মৎসরূপী ভগবান শ্রীবিষ্ণুর নির্দেশ মতাে কাজ করলেন । ধ্বংস থেকে অক্ষা পেল তার নৌকা । প্রলয় শেষে রাজা জীব ও উদ্ভিত নিয়ে আবার নতুন করে জগৎ সংসার সাজিয়ে তোলার কাজ শুরু করলেন এবং এই ভাবেই মৎস্য অবতাররূপে ভগবান শ্রীবিষ্ণু সৃষ্টিকে রক্ষা করলেন । আগামী পর্বে ভগবানের পরবর্তী অবতার এবং তার বিশেষ লীলা নিয়ে আবার ফিরে আসবো|চলতে থাকবে এই পৌরাণিক আলোচনা|পড়তে থাকুন|ভালো থাকুন|ধন্যবাদ|

ছট পুজোর শাস্ত্রীয় ব্যাখ্যা

চলছে ছট পুজো|বিগত 28 অক্টোবর থেকে সামনের 31 অক্টোবর চারদিনের এই উৎসব সন্তানের দীর্ঘায়ু, সুখ-সৌভাগ্য ও উন্নত জীবনের জন্য করা হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছট মহোৎসব পালিত হয়। কার্তিক শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে এই উৎসবের সূচনা হয়। ৩৬ ঘণ্টা পর্যন্ত নির্জলা উপবাস রাখা হয় এই পুজোয়। এই উৎসবে মুখ্যত সূর্য ও জলকে সাক্ষী মেনে পুজো করা হয়। মনে করা হয়, ছট পুজো বৈদিক কাল থেকে প্রচলিত । পৌরাণিক কাহিনি অনুযায়ী, প্রিয়ংবদ নামক এক নিঃসন্তান রাজা সন্তান লাভের জন্য যজ্ঞ করান। মহর্ষি কশ্যপ পুত্র লাভের জন্য যজ্ঞ করার পর প্রিয়ংবদের স্ত্রী মালিনীকে প্রসাদ হিসেবে পায়েস দেন। এর পর রাজার পুত্র লাভ হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই পুত্র মৃত জন্ম নেয়। দুঃখিত প্রিয়ংবদ পুত্রশোকে প্রাণ ত্যাগের সিদ্ধান্ত নেন। সে সময় ব্রহ্মার মানসপুত্রী দেবসেনা প্রকট হন ও রাজাকে তাঁর পুজো করতে বলেন। এই দেবীর উৎপত্তি সৃষ্টির মূল প্রবৃত্তির ষষ্ঠ অংশ থেকে। তাই একে ষষ্ঠী বা ছটি মাইয়া বা ছট দেবী বলা হয়। দেবীর নির্দেশ অনুসারেই রাজা প্রিয়ংবদ ষষ্ঠী পুজো করেন, এর পরই ওনার পুত্র লাভ হয়। ছট সম্পর্কে মহাভারতে উল্লেখ আছে|সবার আগে সূর্যপুত্র কর্ণ সূর্যের পুজো করে করেন। কর্ণ প্রতিদিন কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে থেকে সূর্য পুজো করতেন ও অর্ঘ্য দিতেন। সূর্যের আশীর্বাদেই তিনি মহান যোদ্ধা হন। তাই ছটে সূর্যকে অর্ঘ্য দেওয়ার প্রথা প্রচলিত রয়েছে। আবার আর একটি প্রচলিত রীতি অনুযায়ী, পাশা খেলায় নিজের সমস্ত রাজ্য হেরে যাওয়ার পর দ্রৌপদী ছট ব্রত পালন করেন। এই ব্রত পালনের পর পাণ্ডবব নিজের রাজ্য ফিরে পান। লোককথা অনুযায়ী, সূর্যদেব ও ছট দেবী ভাই-বোন। তাই ছট পুজোয় ছট দেবীর সঙ্গে সূর্যের আরাধনা ফলদায়ী মনে করা হয়।অন্য দিকে রামায়ণেও ছট পুজোর উল্লেখ পাওয়া যায়। কথিত আছে, সীতাও ছট পুজো করে ছিলেন। ১৪ বছরের বনবাসের পর যখন রাম অযোধ্যা ফিরে আসেন, তখন রাবণ বধের পাপ থেকে মুক্তির জন্য ঋষি-মুনির আদেশে রাজসূয় যজ্ঞ করার সিদ্ধান্ত নেন। এর জন্য মুগ্দল ঋষিকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু মুগ্দল ঋষি রাম ও সীতাকেই নিজের আশ্রমে আসার আদেশ দেন। ঋষির আজ্ঞায় রাম ও সীতা আশ্রমে এলে সেখানে তাঁদের ছট ব্রত সম্পর্কে জানানো হয়। ঋষি মুগ্দল গঙ্গা ছিটিয়ে সীতাকে পবিত্র করেন ও কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সূর্যদেবের উপাসনার আদেশ দেন। তার পর সেখানে থেকেই সীতা ৬ দিন পর্যন্ত সূর্য পুজো করেন।সূর্যকে প্রসন্ন করার জন্য ছট পুজোর দিন গুড় দান করা উচিত। এদিন দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। ব্যক্তি নিজের ইচ্ছানুযায়ী দান করতে পারেন।পাশাপাশি সূর্য প্রনাম করুন ও ধান, গঙ্গা জল, হলুদ ফুল ও একটি নারকেল সূর্য দেবকে অর্ঘ্য হিসেবে নিবেদন করুন|আপনার মনোস্কামনা পুর্ন হবে|ফিরে আসবো অন্য কোনো শাস্ত্রীয় ও পৌরাণিক বিষয় নিয়ে আগামী পর্বে|সবাইকে জানাই ছট পূজার শুভেচ্ছা ও অভিনন্দন |পড়তে থাকুন|ভালো থাকুন|ধন্যবাদ|

জগদ্ধাত্রী পূজোর ইতিহাস

দুর্গা ঠাকুরের বিসর্জনের সঙ্গে সঙ্গে বাংলার আকাশে-বাতাসে নেমে আসে বিষাদের সুর। তার কিছুদিন পরে লক্ষ্মী পুজোতে কিছুটা হলেও মন খারাপ কেটে যায|তারপর আসে কালীপূজা|কালী পূজা শেষ হলে মানুষের মন থেকে বিষাদ যেন কাটতেই চায় না।তবে এক মার পূজো শেষ হতে না হতেই অন্যরূপে মাকে বরণ করে নেওয়ার জন্য পৃথিবীবাসী অপেক্ষা করে থাকে এবং মা এবার আসবেন জগদ্ধাত্রী রূপে|জগদ্ধাত্রী পূজার ইতিহাস বেশ প্রাচীন এবং পৌরানিক দৃষ্টি কোন থেকে বেশ তাৎপর্য পূর্ন তবে আজ ইতিহাস নিয়ে বলবো|নদীয়া জেলার সদর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজার সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। কিংবদন্তী অনুসারে নবাব আলীবর্দী রাজত্বকালে কৃষ্ণচন্দ্র রাজার কাছ থেকে ১২ লক্ষ টাকা নজরানা দাবি করেন।টাকা না দেয়ায় নবাব রাজা কৃষ্ণচন্দ্রকে মুর্শিদাবাদ এ নিয়ে যান এবং কিছুদিন বন্দী করে রাখেন|তারপর মুক্তির পর নদীপথে যখন কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র রায় নিজের রাজ্যে প্রত্যাবর্তন করেন সেই সময় ঘাটে বিজয়া দশমীর বিসর্জনের বাজনা শুনে তিনি বুঝতে পারেন যে তিনি দুর্গাপূজার সময় অতিক্রম করে এসেছেন। এবছর তিনি দুর্গাপুজো দেখতে পেলেন না, দূর্গা পূজার আয়োজন করতে না পেরে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন।সেই রাতে দেবী দুর্গা জগদ্ধাত্রী রূপে রাজাকে স্বপ্নে দেখা দেন এবং পরবর্তী শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী দুর্গার পূজা করার আদেশ দেন ।সেই মত কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র রায় জগদ্ধাত্রী পূজার সূচনা করেন।বলা যায় জগদ্ধাত্রী, দুর্গার আরেক রূপ।সৃষ্টি কর্তা ব্রহ্মা করিন্দ্রাসুরকে বধ করার জন্য দেবী জগদ্ধাত্রীকে আহ্বান করে ছিলেন|সেই পৌরাণিক গল্প আপনাদের বলবো আগামী কোনো পর্বে|আজ আপাতত এখানেই শেষ করছি|পড়তে থাকুন|ভালো থাকুন|ধন্যবাদ|

সনাতন ধর্ম ও তুলসী মাতা

দামোদর মাস নিয়ে আগেই বলেছি, সনাতন ধর্মে দামোদর মাসের গুরুত্ব অপরিসীম আর এই আলাদা করে তুলসী দেবীর মহিমাও প্রচার করা হয়|আজ বলবো তুলসীদেবীর আধ্যাত্মিক গুরুত্ব নিয়ে|তুলসীর আবির্ভাব সম্পর্কে পুরাণে বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায়। একই তুলসীদেবী কখনো জলন্ধরের পত্নী, কখনো শঙ্খচূড়ের পত্নী, আবার, কখনো বা ধর্মদেবের পত্নী বা চন্দ্রভানু কন্যা, আবার কখনো কেদাররাজের কন্যারূপে আবির্ভূত হয়েছেন|তবে প্রত্যেক জন্মেই তিনি কৃষ্ণভক্তিপরায়ণা ছিলেন।ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে ,কেদার রাজার যজ্ঞকুন্ড থেকে লক্ষীদেবীর অংশরূপে এক কন্যা আবির্ভূত হন এবং সে কন্যা কেদার রাজ ও তাঁর পত্নীকে তাঁর পিতা-মাতারূপে গ্রহণ করেন। পরবর্তীতে সেই কন্যা তপস্যার উদ্দেশ্যে যমুনার তীরবর্তী বনে গমন করেন। ঐ কেদারকন্যার নাম ছিল বৃন্দা। তাই, তার তপোবন বলে সেই বন জগত বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয়।বৃন্দ ও তুলসী একই নারী বলে মনে করা হয়|ব্রহ্মার নিকট থেকে তিনি শীঘ্রই শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার বর প্রাপ্ত হন।দেবী তুলসী কেন বৃক্ষ রূপ ধারণ করলেন তা নিয়েও একটি পৌরাণিক ঘটনা আছে|শঙ্খচুর নামে এক অসুরের সাথে দেবতাদের ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিলো|সেই সময়ে শঙ্খচুরের পত্নী রূপে ছিলেন তুলসী দেবী স্বয়ং যুদ্ধে বিষ্ণু ছলনা করে শঙ্খচুরকে হত্যা করলে তুলসীদেবী রেগে গিয়ে বিষ্ণুকে শিলা খন্ড হয়ে গন্ডকি নদীতে পতিত হওয়ার অভিশাপ দিলেন|পরে নিজের ভুল বুঝতে পারলে বিষ্ণু তাকে ক্ষমা করেন ও বর দেন পবিত্র বৃক্ষ রূপে চিরকাল পূজিতা হওয়ার|ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে, একসময় দেবী তুলসী অভিমান বশত অন্তর্হিত হলে তুলসীবনে গমনপূর্বক শ্রীহরি তুলসীর পূজা ও স্তব করেন। তখন দেবী তুলসী বৃহ্ম হতে আবির্ভূতা হন এবং শ্রীহরির পাদপদ্মে শরণ নেন।তুলসী গাছ নিয়ে অসংখ্য শাস্ত্রীয় উপাচার আছে যারা কিছু আমি আগেই বলেছি|আজ যে উপাচার গুলি বলবো সেগুলি এই পবিত্র দামোদর মাসে করলে আপনাদের অনেক সমস্যা দুর হবে|প্রায় সব হিন্দু বাড়িতেই তুলসী গাছ দেখতে পাওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে, তুলসী গাছ যেন থাকে বাড়ি থেকে বেরোনোর প্রধান দরজার ডান দিকে।গৃহ কর্তার জন্য এটা শুভ|চারটি তুলসী পাতা ঘরের চার কোণে রেখে দিন। তার পর যত দিন পর্যন্ত তুলসী পাতাগুলি শুকিয়ে না যায়, তত দিন রাখতে হবে। শুকিয়ে গেলে জলে ভাসিয়ে আবার নতুন করে তুলসী পাতা রাখুন। এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি থাকবে ভরপুর এবং যে কোনও শুভ কাজে সাফল্য আসবে দ্রুত।তামার ঘটিতে জল নিয়ে কয়েকটি তুলসী পাতা ভিজিয়ে রাখুন, যখন সকাল-সন্ধ্যা বাড়িতে পুজো করা হয়, তখন সেই জল সারা বাড়িতে ছিটিয়ে দিন।বাস্তু দোষ দুর হবে|বাড়িতে শ্রী কৃষ্ণ বিরাজমান থাকলে, অবশ্যই তুলসী পাতা মিশিয়ে সেই জলে স্নান করান।ভগবানের আশীর্বাদ পাবেন|ফিরে আসবো যথা সময়ে অন্য কোনোশাস্ত্রীয় ও পৌরাণিক বিষয় নিয়ে আগামী পর্বে|ভাই ফোঁটার শুভেচ্ছা জানাই সবাইকে|ভালো থাকুন|পড়তে থাকুন|ধন্যবাদ|

ভাইফোঁটার শাস্ত্রীয় ব্যাখ্যা

দীপাবলী তারপর গ্রহন জ্যোতিষ ও তন্ত্রের জগতের দুটি গুরুত্বপূর্ণ দিন আমরা পেরিয়ে এলামযদিও উৎসবের রেশ এখনো রয়ে গাছে কারন সামনে ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো|তবে আজ ভাই ফোঁটা তাই আজকের পর্বে ভাইফোঁটার শাস্ত্রীয় ও পৌরাণিক দিক নিয়ে বলবো|পৌরাণিক কাহিনি অনুযায়ী মৃত্যুর দেবতা যম তাঁর বোন যমুনার বাড়িতে এই দিনে শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলেন এবং তার বোন দাদার কপালে তিলক কেটে তাঁকে আরতি করে ঘরে স্বাগত জানিয়েছিলেন। কার্তিক মাসের দ্বিতীয়া তিথিতে শুভ ক্ষণে সেই ফোঁটা দেয়া হয়েছিলো সেই থেকে শুরু হয়েছে ভাইফোঁটা যা মূলত ভাই বোনের মধুর সম্পর্ককে আরো সুদৃঢ় ও সুরক্ষিত করে শাস্ত্রীয় পদ্ধতিতে|মহাভারত অনুসারে নরকাসুর নামে এক দানবকে বধ করার পর দ্বারকায় ফেরেন কৃষ্ণ। দাদার আগমনে সুভদ্রা বিশেষ পূজা করেছিলেন এবং দাদা কৃষ্ণর কপালে পুজোর তিলক বা ফোঁটা দিয়ে তাঁকে স্বাগত জানিয়েছিলেন অনেকেই মনে করেন সেই থেকে এই ভাইফোঁটা চালু হয়েছে।ভাই ফোঁটা দেয়ার কিছু শাস্ত্রীয় রীতি নীতি আছে ভাইকে ফোঁটা দেওযার সময় ভাইয়ের মুখ পূর্ব, উত্তর বা উত্তর-পূর্ব দিকে থাকা উচিত। এই দিনে ভাইকে ফোঁটা দেওয়ার আগে কিছু খাওয়া উচিত নয়।ভাইয়ের কপালে হলুদ বা লাল রঙের তিলক বা ফোঁটা দিন। পাশাপাশি হলুদ ডোর তার ডান হাতে বেঁধে দিতে পারেন এরপর ভাইকে আরতি করে মুখে মধু ও কপালে ফোঁটা দেওয়া হয়। তারপর ভাইকে মিষ্টি খাইয়ে দিন।নিজের ইস্ট দেবের কাছে সুখী জীবন ও দীর্ঘায়ুর প্রার্থনা করুন।বিশেষ কয়েকটি বিধি নিষেধ এই দিন মেনে চলুন|ভাইফোঁটার দিন কপালে ফোঁটা দেওযার আগে দুজনেই কিছু খাবেন না।ভাইফোঁটার দিন ভাই-বোনেরা যেন নিজেদের মধ্যে ঝগড়া করবেন না।ভাইয়ের থেকে পাওয়া উপহার যেমনই হোক না কেন , তাকে ও তার দেওয়া উপহারকে কখনও অসম্মান করবেন না|দিন কোনো রকম কটু কথা বলবেন না।পুজোর সময় কালো কাপড় একেবারেই পরবেন না।পৃথিবীর সব ভাই বোনেদের জানাই ভাই ফোঁটার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন|ফিরে আসবো অন্য কোনো শাস্ত্রীয় ও পৌরাণিক বিষয় নিয়ে আগামী পর্বে|পড়তে থাকুন|ভালো থাকুন|ধন্যবাদ|

দামোদর মাসের আধ্যাত্মিক তাৎপর্য

সনাতন ধর্মে শ্রাবন মাস যেমন শিবের মাস তেমনই দামোদর মাস বা কার্তিক মাস বিষ্ণুর মাস|শুরু হয়েছে কার্তিক মাস যা কৃষ্ণর খুব প্রিয়। বলা হয়, কৃষ্ণ যা পছন্দ করতেন তা যদি এই মাসে করা হয় তাহলে খুব ভালো ফল পাওয়া যায়।আজ আপনাদের দামোদর মাসের আধ্যাত্মিক তাৎপর্য শোনাবো|দামোদর মাসেই ভীষ্মপঞ্চক ব্রতের কথা বলা হয়। গড়ুরপুরাণে এই ব্রতের কথা বলা হয়েছে। একাদশীর থেকে শুরু হয় এই ব্রতের। তবে কার্তিক মাসের শেষ পাঁচদিন এই ব্রত পালন করলেই হবে। ভীষ্ম যখন শরশয্যায় ছিলেন, তখন তিনি বাসুদেবের কাছে প্রার্থনা করে এই ব্রত পালন করেছিলেন এবং শরশয্যাতেই রাজধর্ম, মোক্ষধর্ম, দানধর্ম কীর্তন করেন। পান্ডবরা তখন ভীষ্মের এই কীর্তন শুনেছিল। এমনকী শ্রীকৃষ্ণও তা শুনেছিলেন।আর ভীষ্মের সেই কীর্তন শুনে কৃষ্ণ মনে মনে বলেছিলেন, ‘হে ভীষ্ম, তুমিই ধন্য; কেননা, তুমি আজ আমাদের শ্রেষ্ঠ ধর্ম শ্রবণ করিয়েছে ‘। শাস্ত্র মতে কার্তিক মাসে এই ব্রত পালন করলে সব মনবাঞ্ছা পূরণ হয়। যার যেটুকু সাধ্য রয়েছে, সেই মতো আরাধনা করলেই কৃষ্ণ খুশি হন।যাদের বাড়িতে গোপাল রয়েছে তাঁরা একদিন গোপালের প্রিয় পদ রান্না করে নিবেদন করুন। যাঁদের আর্থিক সামর্থ রয়েছে তাঁরা যদি কাউকে নতুন বস্ত্রদান করতে পারেন, তাহলেও মনবাঞ্ছা পূরণ হয়। মন খুলে পুজো করুন। সেই সঙ্গে সবার জন্য কিছু না কিছু ভালো করার চেষ্টা করুন। পাঁচদিন ঘিয়ের প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে। সম্ভব হলে প্রতিদিন একটি করে পদ্ম কৃষ্ণকে নিবেদন করুন।এই কার্তিক মাসে যে কারণে মন্দিরে কিংবা তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালার কথা হয়। এছাড়াও বলা হয় এই মাসে মাছ, মাংস, শিম, কলমী শাক, বরবটি, বেগুন, পটল ইত্যাদি বর্জন করতে পারলে ভালো। কার্তিক মাসের শেষ পাঁচদিন নিরামিষ খেতে পারলে খুবই ভালো। নিরামিষ আহারের মধ্যে আতপ চালের ভাত, ঘি, আলু, গোলমরিচ, পাঁকা পেঁপে, কাঁচকলা, মুগ ডাল, বেতো শাক, রাঙা আলু এসব খেতে পারেন। সেই সঙ্গে এই পাঁচদিন বাড়িতে কৃষ্ণ, গোপাল বা বিষ্ণুর আরাধনা করুন। ফল, মিষ্টি আর নারকেল নাড়ু দিয়ে কৃষ্ণের পুজো দিন। যে কোনও একদিন সিন্নি প্রসাদও দিতে পারেন।বহু স্থানে কার্তিক মাসের সংক্রান্তিতে হয় গরুর বিশেষ পুজো। বলা হয় এদিন শ্রীকৃষ্ণ নিজে গোয়াল ঘর দেখতে আসেন। যে কারণে এদিন গোয়াল ঘর পরিস্কার করে গোরুর পুজো করা হয়। নিবেদন করা হয় কৃষ্ণের প্রিয় খাবার|এই মাসে নগরকীর্তনের চল এখনও রয়েছে গ্রাম বাংলায়। শ্রীকৃষ্ণের বাল্যলীলার গান গাইতে গাইতে কার্তিক মাসে সকলকে ঘুম থেকে ডেকে তুলতেন বৈষ্ণব ভক্তরা । এরপর তাঁরা সারা গ্রাম পরিক্রমা করতেন। সেই গানের মধ্যে দিয়েই বর্ণিত হত কৃষ্ণ মাহাত্ম্য। সব দিক দিয়ে তাৎপর্য পূর্ন ও গুরুত্বপূর্ণ দামোদর মাস|

দীপাবলীর শুভেচ্ছা ও অভিনন্দন

আজ দীপাবলী কারন ১৪ বছর বনবাসে কাটিয়ে আজ অযোধ্যা ফিরেছিলেন রাম৷ তাই রামচন্দ্রের পথ আলোকিত করতে গোটা দেশ সেজে উঠেছিল আলোয়৷আবার বাংলায় আজ কালী সাধনার দিন, কারন আজ দীপান্বিতা অমাবস্যা, মা কালী শাস্ত্রমতে শক্তির উপাসকদের দেবী। তার অপর নাম শ্যামা বা আদ্যাশক্তি। তন্ত্রশাস্ত্র মতে, তিনি দশমহাবিদ্যা নামে পরিচিত। তন্ত্রমতে পূজিত প্রধান ১০ জন দেবীর মধ্যে প্রথম দেবী কালী। শাক্তরা কালীকে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ মনে করেন।দীপাবলী ও কালী পুজো দুই আসলে অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় লাভের প্রতীক, রাম যেমন অশুভ শক্তির প্রতিনিধি রাবনকে হারিয়ে ছিলেন তেমনই দেবী কালী অসুর বধ করে সৃষ্টি রক্ষা করেছিলেন|সেই শুভ শক্তিকেই আমরা আজ উদযাপন করি উৎসব হিসেবে|বিশেষ বিশেষ উৎসব গুলির সাথে আমাদর প্রত্যেকের জীবনেরই কিছু মধুর স্মৃতি জড়িত থাকে|দীপাবলী নিয়ে বলতে গেলেই আমার তেমনই মনে পড়ে নৈহাটির বিখ্যাত বড়মার কথা যেহেতু আমার বড়ো হয়ে নৈহাটী অঞ্চলেই তাই শৈশব থেকেই নৈহাটির বড়োমার পুজো দেখে আসছি এই বড়ো মাকে নিয়ে বিশেষ কৌতূহল ও তার প্রতি একটা আলাদা রকমের বিশ্বাস এবং শ্রদ্ধা রয়েছে আমার অন্তরে|আজকের দীপাবলী পর্বে নৈহাটির বড়মার কথা বলবো|শোনা যায় আজ থেকে প্রায় একশ বছর আগে এই বড়মার পুজোর প্রচলন করেছিলেন ভবেশ চক্রবর্তী নামে এক নিষ্ঠাবান মাতৃ সাধক,একবার তিনি নদিয়ার কৃষ্ণনগরে রাস উৎসবে গিয়ে সেই সময় বেশি উচ্চতাবিশিষ্ট দেবী মূর্তি দর্শন করেছিলেন তারপরই ফিরে এসেছে তিনি নৈহাটিতে বড়মা কালী মূর্তি তৈরি করে পুজো করার সিদ্ধান্ত নেন এবং তার ইচ্ছায় ও প্রচেষ্টায় সূচনা হয়ে এই বড়মার পুজো|বড়মার পুজো শুধু নৈহাটি নয়, সারা উত্তর চব্বিশ পরগনা জেলা তথা বাংলার বৃহত্তম কালী পুজোগুলোর মধ্যে অন্যতম|এখানে কালী মূর্তি ১৪ হাত লম্বা অর্থাৎ ২১ ফুট উচ্চতা বিশিষ্ট হয়|প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজোর মধ্যে দিয়েই বড়মার পুজোর প্রস্তুতি শুরু হয় এবং রীতি অনুসারে বড়মার পুজো শুরু হওয়ার পরই অন্যান্য বারোয়ারি কালী পুজোগুলি শুরু হয় এবং একইভাবে বড়মার বিসর্জনের পরই নৈহাটিতে অন্যান্য কালী প্রতিমার বিসর্জন হয়|কথিত আছে নৈহাটির বড়মার কাছে শ্রদ্ধা ভরে কিছু প্রার্থনা করলে সেই মনস্কামনা পূর্ণ করেন দেবী তাই প্রতি বছর কালী পুজো উপলক্ষে এখানে অসংখ্য মানুষ আসেন তাদের মনোস্কামনা নিয়ে|এছাড়াও দেশ বিদেশ থেকে বহু ভক্তরা আসেন বড়মার পুজো দেখতে|দীপাবলীর দিন মা হৃদয়েস্বরী সর্বমঙ্গলার মন্দির থেকে পুজোর সরাসরি সম্প্রচার দেখবেন সোশ্যাল মিডিয়ায়|আগামী দিনে আরো অনেক আধ্যাত্মিক এবং পৌরাণিক বিষয় নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসবো|প্রত্যেককে জানাই দীপাবলীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন|ভালো থাকুন|পড়তে থাকুন|ধন্যবাদ|

ধনতেরাসের শুভেচ্ছা ও অভিনন্দন

বাঙালীদের কাছে দীপাবলি এক দিনের কালী পুজো হলেও শাস্ত্র মতে দীপাবলী মূলত পাঁচ দিনের উত্সব যা পালিত হয় দেশের বহু জায়গায়| এর আর এক নাম আছে— ধনাত্রয়োদশী ‘ধন’ শব্দের মানে সম্পত্তি। ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডার এর ১৩তম দিন। দীপাবলীর সময় লক্ষ্মীপুজোর দিন দুই আগে ধনতেরাস উৎসব পালিত হয়|আগামী কাল সেই ধনতেরাস উৎসব|ধনতেরাস উৎসবের সাথে জড়িয়ে রয়েছে এক পৌরাণিক গল্প|পুরাকালে ভারত বর্ষে হিমার নামে এক রাজা ছিলেন|কথিত আছে, রাজা হিমার ১৬ বছরের ছেলের এক অভিশাপ ছিল। তার কুষ্টিতে লেখা ছিল, বিয়ের চার দিনের মাথায় সাপের কামড়ে তার মৃত্যু হবে। তার স্ত্রীও জানত সেই কথা। তাই সেই অভিশপ্ত দিনে সে তার স্বামীকে সে দিন ঘুমোতে দেয়নি। শোয়ার ঘরের বাইরে সে সমস্ত গয়না ও সোনা-রূপার মুদ্রা জড়ো করে রাখে। সেই সঙ্গে সারা ঘরে বাতি জ্বালিয়ে দেয়। স্বামীকে জাগিয়ে রাখতে সে সারারাত তাকে গল্প শোনায়, গান শোনায়। পরের দিন যখন মৃত্যুর দেবতা যম তাদের ঘরের দরজায় আসে, আলো আর গয়নার জৌলুসে তাঁর চোখ ধাঁধিয়ে যায়। রাজপুত্রের শোয়ার ঘর পর্যন্ত তিনি পৌঁছন ঠিকই। কিন্তু সোনার উপর বসে গল্প আর গান শুনেই তাঁর সময় কেটে যায়। সকালে কাজ অসম্পূর্ণ রেখেই চলে যান তিনি। রাজপুত্রের প্রাণ বেঁচে যায়। পরদিন সেই আনন্দে ধনতেরাস পালিত হয়|ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। তাঁরা এ দিন দামি ধাতু কেনেন। সম্পদের দেবতা কুবেরও এ দিন পূজিত হন|ধনতেরাস উপলক্ষে যে কোনো শুভ কাজের সূচনা করা যায়|জ্যোতিষ প্রতিকার হিসেবে রত্ন ধারন হোক বা গৃহে দেব দেবীর মূর্তি প্রতিষ্ঠা কিংবা শাস্ত্র মতে গ্রহদোষ খণ্ডন|ধনতেরাস এই সব ক্ষেত্রেই শ্রেষ্ঠ সময়|ধনতেরসের দিন মা লক্ষ্মীর আরাধনা ছাড়াও, অনেকে কুবেরের পুজো করে থাকেন। এমন দিনে, কুবের পুজোর সময় লক্ষ্মীযন্ত্র স্থাপনা করলে বহু দারিদ্রতা কেটে যায় বলে মনে করেন অনেকে। আর এই দিন থেকে লক্ষ্মী যন্ত্র স্থাপনা করে রোজ তাকে পুজো করলে সংসারে অর্থাভাব হবে না বলে বলে মনে করা হয়|বাড়িতে শারীরিক অসুস্থতার সমস্যা দুর করতে কোনও দরিদ্রকে ধনতেরাসের দিন অন্ন দান করুন। ওই দিন ধান ও খাবার দান ভালো ফল দেয়|পাশাপাশি ধনতেরসের দিন সন্ধ্যে বেলা ১৩ টি প্রদীপ জেলে প্রদীপের সামনে ১৩ টি কড়ি রেখে মা লক্ষ্মী ও কুবেরে পুজো করলে, তা আশাতীত ফল দেয় আর্থিক উন্নতির ক্ষেত্রে। প্রদীপ নিভে যাওয়ার পর ওই কড়ি ঘরে যেখানে টাকা রাখা হয় সেখানে রেখে দিন|ধনতেরাসের দিন লক্ষ্মী দেবীর সামনে রুপো রেখে দিয়ে তাঁর আরাধনা করলে তিনি সন্তুষ্ট হন বলে বিশ্বাস করা হয়, বলা হয়, মা লক্ষ্মীকে ধনদেবী বলে যেহেতু পুজো করা হয়, তাই এমন দিনে, দেবীকে রুপো দিয়ে পুজো করা হলে, তা ভালো ফল দিতে পারে, এছাড়াও যদি ধনতেরাসের দিন কুবের যন্ত্র রাখা হয় বাড়িতে,তাহলে সেক্ষেত্রেও বাড়িতে দারিদ্রতা প্রবেশ করে না।আশা করি এই উপাচার গুলি পালন করে আপনার সৌভাগ্য লাভ হবে|মনে রাখবেন যেকোনো জ্যোতিষ প্রতিকার গ্রহণের ক্ষেত্রে ধনতেরাস এবং শাস্ত্র মতে গ্রহ দোষ খন্ডনের ক্ষেত্রে দীপান্বিতা অমাবস্যা সর্বাধিক গুরুত্বপূর্ণ তিথি|আগামী চব্বিশে নভেম্বর দীপান্বিতা অমাবস্যায় আমার গৃহ মন্দির ও তারাপীঠ মহা শ্মশানে একসাথে হবে বিশেষ হোম যজ্ঞ ও তন্ত্র মতে গ্রহের প্রতিকার আপনারা চাইলে এই মহা যজ্ঞে নিজের গ্রহ দোষ খণ্ডন অনুষ্ঠানে অংশ নিতে পারেন|ধনতেরাস ও দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই |ফিরে আসবো পরের পর্বে|ভালো থাকুন|পড়তে থাকুন|ভালো থাকুন|ধন্যবাদ|

দীপান্বিতা অমাবস্যা তন্ত্র ও জ্যোতিষ শাস্ত্র

সারা দেশের তান্ত্রিক জ্যোতিষী সহ অসংখ্য সাধারন মানুষ অপেক্ষা করে থাকেন যে বিশেষ তিথি গুলির জন্য তার মধ্যে একটি দীপান্বিতা অমাবস্যা|অপেক্ষার কারন এই বিশেষ তিথিতে সাধনা করে একদিকে যেমন সিদ্ধি লাভ করেন সাধকরা তার পাশাপাশি বহু সাধারন মানুষ দীপান্বিতা অমাবস্যা তিথিতে নিজের জন্ম ছকে থাকা অশুভ গ্রহের প্রতিকার করিয়ে জীবনের নানা জটিল সমস্যা থেকে মুক্তি পান|কেনো এই তিথিতেই গ্রহ দোষ খণ্ডন এতো কার্যকরী তা জানতে হলে তন্ত্র সম্পর্কে জানতে হবে|শাস্ত্র মতে সতী বা দেবি দূর্গার দশ হাতে আছেন দশ মহাবিদ্যা । এই দশমহাবিদ্যার উপর ভিত্তি করেই অনেকটা তন্তশাস্ত্র গড়ে উঠেছে । তন্ত্রের বিষয়টা অনেক ব্যাপক ও বিস্তৃত । সাধারনভাবে বলা যায় তন্ত্র অসীম জ্ঞানের আধার এবং উৎস|তন্ত্র- ছোট্ট একটি শব্দ। কিন্তু গভীর তার অন্তর্নিহিত অর্থ। তন্ত্র হল এক বৃহৎ ও অতিপ্রাচীন গুপ্ত বা লুপ্তপ্রায় বিষয়। মুক্ত বিশ্বকোষে বলা আছে, তন্ত্র হিন্দুসমাজে প্রচলিত ঈশ্বর উপাসনার একটি পথবিশেষ|তন্ত্রে যেসব ধর্মীয় আচার-অনুষ্ঠান ও রীতি-নীতির বর্ণনা রয়েছে তার উদ্দেশ্যই হল মানুষকে অজ্ঞানতার অন্ধকারথেকে রক্ষা করে আধ্যাত্মিক উন্নতি ঘটানো ও সুপ্ত অলৌকিক শক্তির বিকাশের মাধ্যমে জগতের কল্যাণ করা|তন্ত্রের প্রচলিত বহু রীতি নীতি নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বহু প্রাচীন|আছে কিছু ভুল ভ্রান্তি ও অপব্যাখ্যা|তবে এ কথা এক বাক্যে স্বীকার করতে হয় মাতৃ শক্তির আরাধনার যতগুলো পন্থা আছে তন্ত্র তার মধ্যে প্রধান|দীপান্বিতা অমাবস্যা এই তন্ত্র সাধনা বা শাস্ত্র মতে গ্রহের প্রতিকারের শ্রেষ্ট তিথি|মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের শুভারম্ভ। এই সময় বিদেহী আত্মারা জল গ্রহণের জন্য মর্ত্যে আসেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তাঁরা দীপাবলি পর্যন্ত মর্ত্যেই থাকেন।দীপাবলির অমাবস্যা তিথিতে ফের আত্মারা ফিরে যান স্বর্গলোকে। অন্ধকারে যাতে পিতৃপুরুষদের ফিরে যেতে কোনও অসুবিধা না হয়, তাই তাঁদের পথ আলোকিত করে রাখতেই ঘরে ঘরে জ্বালানো হয় প্রদীপ।তন্ত্র মতে গ্রহ দোষ খণ্ডনের ক্ষেত্রে মন্ত্র শক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে বৈদিক মন্ত্র, স্তোত্র মন্ত্র এবং বীজ মন্ত্র তিনটি সঠিক ভাবে শাস্ত্র সম্মত পদ্ধতিতে ব্যবহিত হয়|সেক্ষেত্রে তিথি নক্ষত্র বড়ো ভূমিকা নেয় এবং দীপান্বিতা অমাবস্যা শাস্ত্র মতে গ্রহদোষ খন্ডনের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ তিথি বললেও হয়|বাংলায় কালী পুজোর প্রচলনে তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগিশ এর অবদান নিয়ে আগেই বলেছি তবে বাংলায়, কালীপুজো মূলত জনপ্রিয় হয়ে ওঠে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে। উনিশ শতকে কৃষ্ণচন্দ্রেরই পৌত্র ঈশানচন্দ্র ও বাংলার গুটিকয়েক জমিদারের হাত ধরে কালীপুজোর জনপ্রিয়তা আকাশ ছোঁয়।দীপান্বিতা তারাপীঠে অমাবস্যা উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়|তার আগে ভোরে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। তারপর মঙ্গলারতি। এরপর দুপুরে মাকে ভোগ নিবেদন করা হয়। ভোগের শেষে ভৈরবকে স্নান করানো হয় ৮০ কেজি দুধ দিয়ে। সন্ধেয় সন্ধ্যারতি। রাতে বিশেষ নিশিপুজোর আয়োজন করা হয়েছে। তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি ৷ দেবীও নিরাশ করেননি ৷ মাতৃরূপে দর্শন দেন দেবী। এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারামায়ের ভক্ত বামাক্ষ্যাপা ফলে এটি সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত।আগামী চব্বিশ তারিখ দীপান্বিতা অমাবস্যা তিথিতে আমি থাকবো তারাপীঠে|গৃহ মন্দির এবং তারাপীঠে দুই স্থানেই শাস্ত্র মতে গ্রহের প্রতিকার করে যেকোনো গ্রহগত সমস্যার নিশ্চিত ও স্থায়ী সমাধান পেতে যোগাযোগ করুন|আগামী দিনে ধনতেরাস ও কালী কথা নিয়ে পুনরায় ফিরে আসবো যথা সময়ে|পড়তে থাকুন|ভালো থাকুন|ধন্যবাদ|