শিব কথা – শিব অবতার পিপলাদ
পন্ডিতজি ভৃগুশ্রী জাতক
শিব অবতার গুলির মধ্যে যেমন আছে উগ্র বীর ভদ্র অবতার তেমনই আছেন পরম জ্ঞানী বজরংবলী আবার পিপলাদের ন্যায় শুদ্ধ
ভক্ত রূপেও মহাদেব অবতীর্ণ হয়েছেন। শিবের এই বিশেষ অবতার সম্পর্কে জানবো আজকের পর্বে।
শিবের এই অবতারের সাথে জ্যোতিষ শাস্ত্রর বিশেষ সম্পর্ক রয়েছে। সে বিষয়ে পরে বলছি আগে পিপলাদ সম্পর্কে আরো কিছু তথ্য জানাই।
ত্যাগের মূর্ত প্রতীক সাধু দধিচি ও তাঁর স্ত্রী স্বর্চার সন্তান পিপলাদ রূপে জন্মগ্রহণ করেছিলেন শিব। শৈশবে পিসি দধিমতির কাছে পালিত হয়েছিলেন তিনি। প্রবল পরাক্রমী ছিলেন পিপলাদ|
এই পিপলাদ ও গ্রহ রাজ শনির মধ্যে একবার বিবাদ দেখা দেয়।বড় হয়ে যখন পিপলাদ জানতে পারেন যে তাঁর বাবাকে সমস্যায় ফেলেছিলেন শনিদেব । ক্ষুব্ধ পিপলাদ শনিকে অভিশাপ দিলে স্বর্গ থেকে পতন হয় শনির। দেবতারা এসে পিপলাদের কাছে শনির হয়ে ক্ষমা ভিক্ষা করলে পিপলাদ শনিকে ক্ষমা করে দেন কিন্তু বলেন যে শনির দৃষ্টি যার ওপর পড়বে তিনি শিবের পুজো করলে শনির দশা কেটে যাবে। শনির কুপ্রভাব
দুর হবে।
আজও জ্যোতিষ শাস্ত্র মতে শিবের পুজো করলে ও শিব কৃপা লাভ করলে শনি গ্রহের কু প্রভাব থেকে মুক্তি লাভ হয় বলেই মনে করা হয়।
আপনারাও এই আসন্ন চৈত্র মাস কে কাজে লাগিয়ে নিজের গ্রহ গত দোষ খণ্ডন করাতে পারেন।এই সময় শিব কৃপা লাভের উত্তম সময়।
ফিরে আসবো পরবর্তী শিব অবতারের কথা
নিয়ে আগামী পর্বে। পড়তে থাকুন।
ভালো থাকুন।ধন্যবাদ।
