কালী কথা – বেতশ্রী কালী মন্দির

14

কালী কথা – বেতশ্রী কালী মন্দির

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

সুন্দরবনের কোল ঘেঁষে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এক প্রত্যন্ত গ্রাম কুমারপুকুর।সেই গ্রামে আছে এক প্রাচীন জাগ্রত কালী মন্দির যা লোক মুখে বেতশ্রী কালী নামে খ্যাত।

আজ কালী কথায় এই মন্দির নিয়ে লিখবো।

 

ঠিক কবে এই মন্দির স্থাপিত হয়েছিল এবং কে করেছিলো সে তথ্য হারিয়ে গিয়েছে কবেই। কেউ বলেন ৩০০ বছরের পুরাতন আবার কেউ বলেন ৪০০ বছরের পুরাতন।

 

কথিত আছে স্থানীয় এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে জালে পেয়েছিলেন কালী মূর্তি তারপর মূর্তি স্থাপন করে পূজো শুরু হয়। গড়ে ওঠে মন্দির আবার কেউ কেউ বলেন সপ্নাদেশ পেয়ে জঙ্গলে এক ব্যাক্তি কালি মাতাকে খুঁজে পান এবং দেবীর আদেশ অনুসারে পূজো শুরু করেন।

 

সেই সময়ে কালী মন্দিরের পিছনে একটি বেত বাগানে প্রথম পূজার্চনা শুরু হয়। তাই হয়তো নাম বেতশ্রী।পরবর্তীতে এক স্থানীয় ব্রাহ্মণ পরিবার পুজোর দায়িত্ব নেন।

 

কালি পূজা উপলক্ষ্যে প্রতিবছর বিশেষ পূজো।

ভক্ত সমাগম এবং মেলার আয়োজন করা হয় এখানে।

 

ফিরে আসবো জন্মাষ্টমী উপলক্ষে কালী কথায়।বিশেষ পর্ব নিয়ে।আগামী দিনে।পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।