শুভ দীপাবলি এবং কালী পূজোর শুভেচ্ছা

10

শুভ দীপাবলি এবং কালী পূজোর শুভেচ্ছা

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

আজ কালী পূজো।আজ কালী সাধনার দিন কারন আজ দীপান্বিতা অমাবস্যা, মা কালী শাস্ত্রমতে শক্তির উপাসকদের দেবী। তার অপর নাম শ্যামা বা আদ্যাশক্তি। তন্ত্রশাস্ত্র মতে, তিনি দশমহাবিদ্যা নামে পরিচিত। তন্ত্রমতে পূজিত প্রধান দশ জন দেবীর মধ্যে প্রথম দেবী কালী।

শাক্তরা দেবী কালীকে বিশ্বব্রহ্মাণ্ড

সৃষ্টির আদি কারণ মনে করেন।

 

আবার বাংলার বাইরে বিশেষত হিন্দি বলয়ে আজ দীপাবলী।এই তিথিতে দীপাবলী পালন হয় কারন চোদ্দ বছর বনবাসে কাটিয়ে আজ অযোধ্যা ফিরেছিলেন রাম৷ তাই রামচন্দ্রের পথ আলোকিত করতে গোটা দেশ সেজে উঠেছিল আলোয়৷

 

সে দীপাবলি হোক বা কালী পুজো দুই আসলে অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় লাভের প্রতীক, রাম যেমন অশুভ শক্তির প্রতিনিধি রাবনকে হারিয়ে ছিলেন তেমনই দেবী কালী অশুভ শক্তি বা অসুর বধ করে সৃষ্টি রক্ষা করেছিলেন|

 

আজ এই দীপান্বিতা অমাবস্যা তিথি তন্ত্র সাধনার অন্যতম শ্রেষ্ঠ দিন। এই তন্ত্র ও মূলত ব্যবহার হয় অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তিকে প্রতিষ্ঠিত করতে, এই অশুভ শক্তি বিশ্বব্যাপি হতে পারে, আমার আপনার জীবন কেন্দ্রিক হতে পারে বা বাস্তু সম্পর্কিত হতে পারে|তন্ত্রের প্রধান উদ্দেশ্য জন কল্যাণ বা মানব সেবা।আজ সেই অর্থে তন্ত্র শক্তিকে কাজে লাগিয়ে মানব

সেবার দিন।

 

দীপাবলী আপনাদের জীবনের সব তমসা

দুর করুক। শুভ শক্তির বিকাশ ঘটুক। ভালো থাকুন। সবাইকে জানাই দীপাবলীর এবং কালী পূজোর শুভেচ্ছা এবং অভিনন্দন।

ফিরে আসবো আরো অনেক আধ্যাত্মিক এবং শাস্ত্রীয় বিষয় নিয়ে।ধারাবাহিক ভাবে।

আগামী পর্ব গুলিতে। পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।