সোমবতী অমাবস্যার শাস্ত্রীয় ব্যাখ্যা

7

সোমবতী অমাবস্যার শাস্ত্রীয় ব্যাখ্যা

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

শিব রাত্রি তিথির মধ্যেই আজ রয়েছে সোমবতী অমাবস্যা। এই শিব রাত্রি যুক্ত অমাবস্যার আধ্যাত্মিক তাৎপর্য জ্যোতিষ এবং তন্ত্র জগতে অপরিসীম। তা বুঝতে হলে শিবের সাথে তন্ত্রর সম্পর্ক বুঝতে হবে।

 

সাধারণত তন্ত্র শাস্ত্রর সঙ্গে দশমহাবিদ্যাকে যুক্ত করে দেখা হয়। তাই কৌশিকী বা দীপান্বিতা অমাবস্যা গুলির মতো অমাবস্যা তিথি গুলিকে জ্যোতিষ এবং তন্ত্র জগতে বেশি গুরুত্ব দেয়া হয়। তবে শিবের সঙ্গে তন্ত্রের রয়েছে অধিক গুরুত্বপূর্ণ সম্পর্ক। তাই শিব রাত্রি এবং বিশেষ করে এই অমাবস্যা যুক্ত শিব রাত্রি তিথি তন্ত্র মতে প্রতিকারের আদর্শ তিথি।

 

তন্ত্র – ছোট্ট একটি শব্দ। কিন্তু গভীর তার অন্তর্নিহিত অর্থ। তন্ত্র হল এক বৃহৎ ও অতিপ্রাচীন গুপ্ত বা লুপ্তপ্রায় সাধন বিষয়। মুক্ত বিশ্বকোষে বলা আছে, তন্ত্র হিন্দুসমাজে প্রচলিত ঈশ্বর উপাসনার একটি পথবিশেষ। আসলে শিব ও মহাশক্তির উপাসনা সংক্রান্ত শাস্ত্রগুলিকেও তন্ত্র সাধনা নামে অভিহিত করা হয়।তন্ত্রশাস্ত্র অনুযায়ী, এই মহাবিশ্ব হল শিব ও মহাশক্তির দিব্যলীলা।যদিও তন্ত্র শব্দটির অর্থ ব্যাপক। তবে সংক্ষেপে তন্ত্র হচ্ছে “সৃষ্টির পরিচালনার নিয়ম”।

 

তন্ত্রে যেসব ধর্মীয় আচার-অনুষ্ঠান ও রীতি-নীতির বর্ণনা রয়েছে তার উদ্দেশ্যই হল মানুষকে অজ্ঞানতা ও পুনর্জন্মের হাত থেকে মুক্তি দেওয়া।আগেই বলেছি তন্ত্রের সঙ্গে মহাদেবের সম্পর্ক অতি গভীর।বলা ভালো মহাদেব থেকেই তন্ত্রের উৎপত্তি কারন শিবের ডমরু থেকে তন্ত্রের জন্ম হয়েছে ডমরু মহাদেবের অন্যতম প্ৰিয় বস্তু।

 

আবার সতী বা দেবী দুর্গার দশ হাতে আছেন দশ মহাবিদ্যা। এই দশমহাবিদ্যার উপর ভিত্তি করেই তন্তশাস্ত্রর ব্যাবহারিক দিকটি গড়ে উঠেছে।জ্যোতিষ শাস্ত্রে প্রতিটি গ্রহ দশ মহাবিদ্যার একেকটি বিদ্যার অধীনে আছে।

 

সংক্ষেপে তাই বলাই যায় মহাদেব ও আদ্যা

শক্তি মহামায়া এই দুই অনন্ত ও অসীম শক্তি তন্ত্রের আধার।তন্ত্র জ্ঞানচক্ষু উম্মোচন করে। সৃষ্টির কারন বুঝতে সাহায্য করে তন্ত্র। তন্ত্র সৃষ্টি, স্থিতি ও বিনাশের পরিচালনা শক্তি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন শক্তির সমন্বয়ে সাধিত হয় তন্ত্র শক্তির অদৃশ্য বৃত্ত যা আমাদের জীবন ও সমগ্র সৃষ্টিকে পরিচালনা ও প্রভাবিত করে।

 

যারা তন্ত্র মতে এবং শাস্ত্রীয় পদ্ধতিতে জীবনের অন্ধকার দূর করতে চান তাদের জন্য আজ

মা হৃদয়েশ্বরি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে গ্রহ দোষ খন্ডন চলছে । যার সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পারেন এখানে।

 

সবাইকে জানাই শিব রাত্রি এবং সোমবতী অমাবস্যার শুভেচ্ছা।হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।ফিরে আসবো অন্য আধ্যাত্মিক এবং শাস্ত্রীয় বিষয় নিয়ে। পড়তে থাকুন।

ভালো থাকুন।ধন্যবাদ।