মন্দির রহস্য – পুরী জগন্নাথ মন্দির
পন্ডিত জি ভৃগু শ্রীজাতক
বিগত পর্বগুলিতে বেশ কয়েকটি মন্দির ও তার সাথে জড়িত কিছু রহস্য আপনাদের সামনে তুলে ধরেছি|ধারাবাহিকতা বজায় রেখে
আজকের পর্বে লিখবো এমন এক মন্দির নিয়ে যাকে নিয়ে রহস্যর শেষ নেই|আজও নিত্য সেখানে ঘটে চলে ভগবানের নানা অলৌকিক লীলা।আজকের বিশেষ পর্বে
পুরী জগন্নাথ মন্দির|
হিন্দু দের পবিত্র চার ধামের মধ্যে পুরীর জগন্নাথ মন্দির অবশ্যই অন্যতম|পুরীর জগন্নাথ মন্দিরের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে যা কিন্তু যথেষ্ট রহস্যে মোড়া, তারই কিছু আজ আপনাদের সামনে আনবো এক এক করে|
প্রথমেই বলি,মন্দিরের উপর দিয়ে কোন বিমান বা পাখি উড়ে যেতে পারেনা। অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি কিন্তু প্রত্যক্ষদর্শীরা অগ্রাহ্য করতে পারেন না|
মন্দিরের চূড়ায় যে পতাকাটি লাগানো আছে তা রোজ নিয়ম করে পাল্টানো হয়,এই পতাকা সব সময় হওয়ার বিপরীতে ওড়ে। এর কারণ কিন্তু জানা যায় না কিন্তু এই অদ্ভূত ঘটনাটি ঘটে থাকে|
আপনারা যারা পুরীর মন্দির দর্শন করেছেন হয়তো জানেন পুরীর যে কোন জায়গা থেকেই আপনি যদি মন্দিরের চূড়ার দিকে তাকান তাহলে সুদর্শন চক্র আপনার দিকে সম্মুখীন হয়ে থাকবে|এও এক রহস্য|
মন্দির চত্বরের কোলাহলের জন্যে হয়তো খেয়াল থাকেনা কিন্তু মন্দিরের ভিতরে সিংহদ্বারে মন্দিরে প্রবেশ করার পর প্রথম সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে সমুদ্রের আওয়াজ আর শুনতে পাওয়াযায় না কিন্তু সিঁড়ি টপকে গেলেই তারপর আবার সমুদ্রের আওয়াজ শুনতে পাওয়া যায়।
বিশাল এই মন্দিরের চূড়ায় নিয়মিত ধ্বজ পরিবর্তন ও কম কিছু অলৌকিক বিষয় নয়।
পুরীতে মন্দিরের সিঁড়িতে অবস্থিত যম শিলা নিয়েও বহু কিংবদন্তী প্রচলিত আছে।
মনে করা হয় পুরী হলো ভগবানের ভোজনের স্থান তাই এখানকার সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্যটি হল প্রসাদ। রহস্যময় বিষয় হলো সারাবছর ধরে সমপরিমাণ প্রসাদ রান্না করা হয়, কিন্তু একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার মানুষ হোক বা কয়েক লক্ষ মানুষকে খাওয়ানো হোক তবু প্রসাদ কখনো নষ্ট হয় না বা কখনো কম পড়ে না|এই প্রসাদ রন্ধন পক্রিয়াতেও রয়েছে এক রহস্য রান্নার পদ্ধতিতেও বেশ রহস্য আছে, মন্দিরের হেঁশেলে একটি পাত্রের উপর আরেকটি পাত্র এমন করে মোট সাতটি পাত্র আগুনের উপর বসে রান্না করা হয়। এই পদ্ধতিতে যেটি সবচেয়ে উপরে বসানো হয় থাকে তার রান্না সবার আগে হয়। আর তার নিচের গুলো তারপর এভাবেই চলে আসছে যুগ যুগ ধরে।
ফিরে আসবো পরবর্তী মন্দির রহস্য নিয়ে
আবার আগামী পর্বে। পড়তে থাকুন।
ভালো থাকুন। ধন্যবাদ।
