মন্দির রহস্য – পদ্মনাভ স্বামী মন্দির

8

মন্দির রহস্য – পদ্মনাভ স্বামী মন্দির

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে বিগত কয়েক সপ্তাহ বাংলার কিছু প্রাচীন এবং ঐতিহাসিক কালী মন্দির নিয়ে লিখেছি।তবে শুধু কালী মন্দির নয়। আমাদের রয়েছে অসংখ্য ঐতিহাসিক শিব মন্দির, বিষ্ণু মন্দির এবং আরো অনেক দেব দেবীর মন্দির।বাংলা তথা দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু বিখ্যাত মন্দির ও তাদের সাথে জড়িত রহস্য নিয়েও লিখবো।

আজকের পর্বে কেরলের বিখ্যাত

এবং রহস্যময় পদ্মনাভ স্বামী মন্দির।

 

এই মন্দিরটির উল্লেখ কিছু পুরাণেও পাওয়া যায়, যেমন, স্কন্দ পুরাণ ও পদ্ম পুরাণ|ভগবান

বিষ্ণুর একশো আটটি পবিত্র মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম। এই মন্দিরের মূল দেবতা হলেন ফনা তুলে থাকা অনন্তনাগের উপরে আঁধশোয়া অবস্থায় বা অনন্ত শয্যায় ভগবান বিষ্ণু|

 

মনে করা হয় খৃষ্টীয় অষ্টম শতাব্দীতে এই মন্দির প্রতিষ্ঠিত|ত্রাভাংকোর প্রসিদ্ধ রাজাদের মধ্যে অন্যতম মার্তন্ডা বর্মা এই মন্দিরটির প্রমুখ সংস্করণ করান এবং বর্তমান শ্রী পদ্মনাভস্বামী মন্দিরটির গঠন তারই মাধ্যমেই সম্ভব হয়েছে|1750 খৃষ্টাব্দে মার্তন্ডা বর্মা ত্রাভাংকর রাজ্যটিকে ভগবান পদ্মনাভর উদ্দেশ্যে উৎসর্গ করেন|

 

প্রাচীন এই মন্দিরের গর্ভ গৃহে একটি পবিত্র বেদীর উপর আঠেরো ফুট দৈর্ঘ্যর দেবমূর্তিটি রয়েছে যা তিনটি ভিন্ন দরজা থেকে দর্শন করা যায়|ক্রমানুসারে মস্তক এবং বক্ষ প্রথম দরজা দিয়ে, হস্তগুলি দ্বিতীয় দরজা দিয়ে এবং পদযুগল তৃতীয় দরজা দিয়ে দর্শন করা যায়|

 

পাথর এবং ব্রোঞ্জের তৈরী 80 ফুট উচ্চতার ধ্বজ স্তম্ভ বিশিষ্ট এই মন্দিরে বিষ্ণু ছাড়াও রয়েছেন নৃসিংহ দেব, গণপতি ও গজলক্ষী|মণ্ডপের ছাদে চিত্রিত রয়েছে নব গ্রহের চিত্র|

 

এই মন্দিরে থাকা গুপ্তধন নিয়ে বিতর্ক বহু প্রাচীন কাল থেকে চলে আসছে।কয়েকবছর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অনুসন্ধান চালিয়ে এই মন্দিরের অভ্যন্তরে ৬টি প্রকোষ্ঠের সন্ধান পাওয়া যায়, যার প্রত্যেকটি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনা। সব মিলিয়ে কয়েক লক্ষ কোটি টাকার সোনা ও অন্যান্য মূল্যবান জিনিস এখান থেকে পাওয়া যায়|তবে মূল রহস্য এই ৬টি প্রকোষ্ঠ ছাড়িয়ে ৭ নম্বরে প্রকোষ্ঠ কে কেন্দ্র করে । এই প্রকোষ্ঠটি আজ পর্যন্ত খোলা সম্ভব হয়নি যার প্রধান কারন ধর্মীয় বিশ্বাস ও কিছুটা আইনি জটিলতা| এই প্রকোষ্ঠের দরজায় দুটি সাপের চিহ্ন আঁকা রয়েছে। কিন্তু কোনও স্ক্রু, তালা বা অন্য কিছু নেই, যা দিয়ে তা খোলা যেতে পারে|

 

একটি কিংবদন্তি অনুসারে এই প্রকোষ্ঠের দরজা ‘নাগবন্ধনম’ দ্বারা আবদ্ধ যা কেবল মাত্র একটি নিদ্দিষ্ট মন্ত্রের বিশেষ উচ্চারণেই খুলতে পারে|আজও এক রহস্য এই বন্ধ দরজা,বন্ধ দরজায় কান পাতলে নাকি ভিতরে জলের স্রোতের শব্দ শোনা যায় এমনকি প্রকোষ্ঠের ভিতরে সাপের গর্জনের শব্দও শোনা গিয়েছে বলে অনেকে জানান|কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন হলো কি আছে এই বন্ধ দরজার ওপারে|কেউ কেউ মনে করেন ওই বন্ধ প্রকোষ্টে রয়েছে অপার ঐশ্বর্য, ধন সম্পদ আবার কেউ কেউ বিশ্বাস করেন এর মধ্যে রাখা রয়েছে সৃষ্টিরহস্যের চাবিকাঠি।ভয় এবং কৌতূহল

দুই জড়িত আছে এই রহস্যর সঙ্গে। কেউ কেউ মনে করেন এই বন্ধ দরজা বন্ধই থাকা উচিৎ। আবার অনেকের মতে এই রহস্য উদ্ঘাটন হওয়া

প্রয়োজন।হয়তো কিছু রহস্য চিরকাল রহস্যই থেকে যাবে|হয়তো ভগবানের তাই ইচ্ছে|

 

আবার ফিরবো আগামী পর্বে অন্য একটি

প্রাচীন মন্দিরের রহস্য নিয়ে। চলবে

ধারাবাহিক মন্দির রহস্য। পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।