লৌকিক দেব দেবী – মা ষষ্ঠী
পন্ডিতজি ভৃগুশ্রী জাতক
বাংলায় বারো মাসে যে তেরো পার্বন অনুষ্ঠিত হয় তার মধ্যে একাধিক ষষ্ঠী ব্রতর উল্লেখ পাওয়া যায়। যেমন জামাই ষষ্ঠী, শীতল ষষ্ঠী ইত্যাদি।এই ষষ্ঠী শুধু একটি তিথি নয় ষষ্ঠী একজন দেবীও বটে।
দেবী ষষ্ঠীর উল্লেখ কিছু পুরানে
থাকলেও লৌকিক দেবী রূপেই তিনি পূজিতা হন।
পুরাণ অনুসারে দেবী নন ব্রহ্মার মানস কন্যা এবং লৌকিক দেবী রূপে তিনি মূলত প্রজজনের দেবী, সন্তানদায়িনী। দেবীর আশীর্বাদে সন্তান প্রাপ্তি হয় সংসারে সুখ এবং সমৃদ্ধি আসে।
অনেকের কাছেই দেবী ষষ্ঠী আসলে দেবী দুর্গার একটি লৌকিক রূপ। দেবী এখানে উগ্র বা ক্রোধন্মত্তা নন তিনি শান্ত এবং স্নিগ্ধ।দেবী দুর্গাই ষষ্ঠী রূপে গৃহে গৃহে বাস করেন এবং এজন্য তাকে তিনি গৃহদেবীও বলা হয়।
বাংলায় লৌকিক দেবী হিসাবে পূজিত ষষ্ঠী দেবীর যে রূপ আমারা পাই সেখানে তিনি দ্বিভূজা।
তাঁর কোলে থাকে শিশু এবং দেবী বাহন বিড়াল।
বহু গৃহস্ত বাড়িতে মায়ের বাহন রূপে বিড়ালদের সযত্নে লালন পালন করা হয়ে থাকে এবং বিশ্বাস করা হয় বাহনের অবহেলা হলে দেবী রুষ্ট হন তাতে গৃহের অকল্যাণ হয়।
কোথাও মূর্তি রূপে কোথাও আবার ষষ্ঠী রূপে শিলাখন্ডকে পুজো করার চল রয়েছে।
বাংলার বহু স্থানে।পরিবারের মঙ্গল কামনায়, বিশেষ করে সন্তান ভাগ্য প্রসন্ন হয়ার জন্য ষষ্ঠী ব্রত পালন পালন করা হয়।
ফিরে আসবো লৌকিক দেব দেবীর পরবর্তী পর্ব নিয়ে আগামী দিনে। ধারাবাহিক লেখা চলতে থাকবে। পড়তে থাকুন।
ভালো থাকুন। ধন্যবাদ।
