লৌকিক দেব দেবী – ধর্মঠাকুর

8

লৌকিক দেব দেবী – ধর্মঠাকুর

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

বাংলার অন্যতম প্রসিদ্ধ লৌকিক দেবতা হলেন ধর্ম ঠাকুর। মূলত দক্ষিণ বঙ্গের আঞ্চলিক দেবতা এই ধর্ম ঠাকুর।আজকের পর্বে ধর্ম ঠাকুরের তাৎপর্য নিয়ে আলোচনা করবো।

 

আসলে ধর্ম ঠাকুর হলেন যমের একটি লৌকিক রূপ তাঁকে ধর্মরাজ ও বলা হয়।তিনি ন্যায়, সুবিচার এবং নৈতিকতার দেবতা। তিনি অন্যায় করলে শাস্তি দেন আবার যারা ভালো কাজ করেন তাদেরকে কৃপা করে ধন্য করেন।

 

ধর্ম ঠাকুরকে কোথাও শীলা খন্ড রূপে আবার কোথাও সুপুরুষ এক দেবতা রূপে পূজো করা হয় এবং তাঁর বাহন হিসাবে আছে ঘোড়া স্থান পায়।

 

এক সময় সুন্দরবন লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গাতেও ধর্ম ঠাকুরের পুজো প্রচলিত ছিলো। বহু ধর্ম ঠাকুরের স্থান আজ ভগ্ন প্রায় তবে তাদের মধ্যে কিছু স্থান আজও জাগ্রত। আজও স্বমহিমায় বিরাজ করছেন ধর্ম ঠাকুর।তেমনই এক স্থান দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর।সেখানে সুপ্রাচীন ধর্ম ঠাকুরের মন্দির আছে এবং জৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ধর্ম ঠাকুরের বিশেষ

পুজো হয়।

 

অন্যন্য লৌকিক দেব দেবীদের ন্যায় ধর্ম ঠাকুরের পূজোতেও জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে সমাজের সব শ্রেণির মানুষই মেতে ওঠেন।জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসতে ধর্ম ঠাকুর মন্দির বেশ বিখ্যাত এখানে অসংখ্য মানুষ পুজো দিতে আসেন।

 

ফিরে আসবো আগামী দিনে। থাকবে

আরো একটি নতুন পর্ব। আরো অনেক তথ্য

এবং ব্যাখ্যা। পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।