লৌকিক দেব দেবী – দেবী সন্তোষী
পন্ডিতজি ভৃগুশ্রী জাতক
দেবী সন্তোষী বৈদিক না পৌরাণিক নাকি লৌকিক তা নিয়ে বহু বিতর্ক হয়েছে। ধৰ্মর প্রামান্য শাস্ত্রগুলিতে সেই ভাবে মা সন্তোষীর উল্লেখ পাওয়া যায়না। আবার সনাতন ধর্মের সর্বোচ্চ গুরু শঙ্করাচার্য্যর মতেও সন্তোষী লৌকিক দেবী। অর্থাৎ লোককথা এবং জনশ্রুতি তেই তাঁর মাহাত্ম
বর্ণনা করা হয়েছে।
একটি পৌরাণিক কাহিনী মতে একবার রাখি পূর্ণিমার দিন ভগবান গণেশের বোন তাঁর হাতে রাখি বাঁধছিলেন। তাই দেখে গণেশের দুই ছেলে শুভ আর লাভেরও ইচ্ছা হয়, তাঁরা বোনের হাতে রাখি পরবেন। দুই ছেলের মন রাখতে গণেশ সৃষ্টি করেন এক কন্যার।সেই কন্যাই সন্তোষী।
দেবী তার ভক্তদের সন্তোষ প্রদান করেন। মনোস্কামনা পূরণ করেন। সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য দেন বলে বিশ্বাস করা হয়।
তবে দেবী সন্তোষী সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেন ১৯৭৫ সালে মুক্তি প্রাপ্ত বলিউডের ছবি ‘জয় সন্তোষী মা’ এর মাধ্যমে। তারপর গোটা ভারতে ছড়িয়ে পড়ে সন্তোষী মায়ের কথা।
শুক্রবারে দেবীর আবির্ভাব হয়েছিলো বলে বিশ্বাস করা হয় তাই ওই দিন সন্তোষী মার ব্রত
পালন করা হয়।
ভারতে রাজস্থানের যোধপুরে রয়েছে সন্তোষী মাতার মন্দির। মন্দিরের সঙ্গেই রয়েছে অমৃত কুণ্ড।বহু সন্তোষী মায়ের ভক্ত সেখানে
পুজো করতে আসেন
দেবী সন্তোষী চতুর্ভুজা। পরনে লালবস্ত্র। একটি হাতে ত্রিশূল, একটিতে তলোয়ার, একটি হাত আশীর্বাদের, চতুর্থ হাতটি রয়েছে সংহার মুদ্রায়। তাঁর ত্রিশূল সত্ত্ব, রজ ও তমগুণের প্রতীক এবং তলোয়ার জ্ঞানের প্রতীক।
ফিরে আসবো লৌকিক দেব দেবীর পরবর্তী
পর্বে। ধারাবাহিক লেখনী চলতে
থাকবে। পড়তে থাকুন।
ভালো থাকুন। ধন্যবাদ।
