গুজরাট ভ্রমণে পন্ডিতজি

15

গুজরাট ভ্রমণে পন্ডিতজি

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

গুজরাট ভ্রমণের দ্বিতীয় পর্যায়ে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি যে সময়ে গুজরাট এসে পৌছালাম তা একদিন দিয়ে গুজরাট দর্শনের আদর্শ মরশুম। মেঘ মুক্ত আকাশ। মৃদু বাতাস।

সোনালী রোদ। সব মিলিয়ে প্রকৃতি এই ভ্রমণ পর্বে বেশ সাহায্য করছে।

 

দ্বিতীয় পর্যায়ে ঘুরে দেখলাম গুজরাটের সাদা মরুভূমির অপার্থিব সৌন্দর্য যা গ্রেট রান অব কচ্ছ নামেই বেশি পরিচিত।গুজরাটের অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক আকর্ষণ এটি । বিস্তীর্ণ লবণাক্ত প্রান্তর দূর থেকে দেখলে মনে হয় যেন সাদা বরফে ঢাকা কোনো বিশাল ভূমি। বিশেষ করে পূর্ণিমার রাতে চাঁদের আলোয় এই সাদা মরুভূমির সৌন্দর্য হয়ে ওঠে অবর্ণনীয় সে নিয়ে কোনো সন্দেহ নেই।শীতকালে এখানে অনুষ্ঠিত হয় বিখ্যাত রান উৎসব যে দেখতে বহু দেশ বিদেশের পর্যটকরা ভিড় করেন।

 

পরের আকর্ষণ ছিলো অক্ষরধাম যার অন্যতম আকর্ষণ হলো সন্ধ্যার লাইট অ্যান্ড সাউন্ড শো। আলো, শব্দ, সংগীত, জল এবং দৃশ্যপ্রযুক্তির সমন্বয়ে এখানে পরিবেশিত হয় এক মনোমুগ্ধকর অনুষ্ঠান। কাহিনির মাধ্যমে ভারতীয় ঐতিহ্য, আধ্যাত্মিকতা এবং নৈতিক শিক্ষার নানা দিক তুলে ধরা হয়। রাতের অন্ধকারে আলোকসজ্জার অপরূপ দৃশ্য দর্শকদের মনে দীর্ঘদিনের জন্য স্মৃতি হয়ে থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।পাশাপাশি গোলাপী বেলে পাথর দিয়ে নির্মিত

অক্ষর ধামের সুক্ষ স্থাপত্য শৈলীও মুগ্ধ করে।

 

বহু দিনের ইচ্ছে ছিলো ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের শহর ভুজ সামনে থেকে দেখার।

কচ্ছ অঞ্চলের ঐতিহাসিক শহর ভুজ যার প্রধান আকর্ষণ প্রাচীন রাজকীয় ঐতিহ্য, স্থাপত্য, মন্দির এবং হস্তশিল্প।জন্য এই শহর বিশেষভাবে পরিচিত। তাছাড়া এখানকার অন্যতম আকর্ষণ আয়না মহল, প্রাগ মহল এবং হামিরসর হ্রদ।

সবই দেখলাম। শিহরিত হলাম ভারতীয় এবং পাশ্চাত্য স্থাপত্য শৈলীর এই অপূর্ব মেলবন্ধন দেখে।তবে সর্বত্র ক্যামেরা অন করার অনুমতি নেই তাই সব ছবি তলা সম্ভব নয়। যতটা সম্ভব ক্যামেরা বন্দী করেছি আপনাদের জন্য।

আরেকটা কথা বলে রাখি এদিকে কিন্ত আমিষ তেমন ভাবে খাওয়া হয়না। নিরামিষই ভরসা। তবে বেশ সুস্বাদু এবং স্বাস্থ্যকর।

 

আবার পরবর্তী পর্যায়ের ভ্রমণ কাহিনী নিয়ে ফিরে আসবো আপনাদের জন্য। পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।