4

কৃষ্ণ কথা – শ্রী কৃষ্ণের গোলোক ধাম

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

মর্ত লোকে মথুরা, বৃন্দাবন এবং দ্বারকা যেমন শ্রী কৃষ্ণের লীলা স্থল তেমনই অতীন্দ্রীয় জগতে শ্রী কৃষ্ণের আবাস স্থল হলো গোলোক।

 

শাস্ত্র মতে গোলক ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার নিত্যধাম যা মূলত প্রেমের স্থান, ভক্তির স্থান এখানে কৃষ্ণ তার গোপ-গোপী এবং সখাদের সঙ্গে নিত্য লীলা করেন।

 

স্কন্দপুরাণ এবং মার্কণ্ডেয় পুরাণেও গোলোকের উল্লেখ পাওয়া যায়। শাস্ত্রে বৈকুণ্ঠ ও গোলোক উভয়কেই নিত্য ধাম এবং কৃষ্ণ তাঁর দ্বি-ভুজ রূপে চিরকাল গোলোকধাম ও তাঁর চতুর্ভুজ বিষ্ণু রূপে তিনি নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করেন

 

অনেকে মনে করেন বৃন্দাবন আসলে সেই দিব্য গোলক ধামেরই অংশ এবং মায়া বলে জাগতিক রূপে বিরাজমান আসলে তা অলৌকিক ওব অপার্থিব।গৌড়ীয় বৈষ্ণব দর্শন অনুসারে অবশ্য পৃথিবীর বৃন্দাবন ও গোলোক বৃন্দাবনের মাঝে কোনো পার্থক্য নেই।সবই এক।

 

ব্রহ্মবৈবর্ত পুরান মতে বৈকুণ্ঠর উপরে গোলক অবস্থিত। আয়তন ৫০ কোটি যোজন। সুবিশাল পর্বত দিয়ে ঘেরা এই দিব্য স্থান শ্রী কৃষ্ণের লীলা স্থল।

 

শ্রী কৃষ্ণ কে নিয়ে আছে অনেক রহস্য। সেই সব নিয়েই ধারাবাহিক কৃষ্ণ কথা। দোল পূর্ণিমা উপলক্ষে চলতে থাকবে এই উপস্থাপনা। পড়তে থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ।