কৃষ্ণ কথা –শ্রী কৃষ্ণ ও সুদর্শন চক্র

8

কৃষ্ণ কথা –শ্রী কৃষ্ণ ও সুদর্শন চক্র

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

শিবের যেমন ত্রিশূল। ইন্দ্রের যেমন বজ্র তেমনই শ্রী কৃষ্ণের সুদর্শন চক্র। সুদর্শন একাধারে ভগবানের অস্ত্র আবার তার সর্বক্ষণের সঙ্গী এবং একই সাথে ভগবানের চরণ আশ্রিত পরম ভক্তও।আজকের পর্বে আলোচনা করবো শ্রী কৃষ্ণের হাতের সুদর্শন চক্র নিয়ে।

 

সু শব্দের অর্থ মঙ্গল এবং দর্শন মানে দেখা দেয়া অর্থাৎ সুদর্শন হলো মঙ্গলময় দর্শন এবং চক্র মানে যা নিজে থেকে ধাবিত হতে পারে|

সুদর্শনের দুটি সত্ত্বা আছে একটিতে তিনি ভগবানের হাতের অস্ত্র। আবার অন্য দিকে তিনি কৃষ্ণের দেহ রক্ষী এবং তার পরম ভক্ত এবং নিজেও একজন দেবতা স্বরূপ।

 

সুদর্শনচক্র তৈরি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা, বৈষ্ণবরা বিশ্বাস করেন সুদর্শন চক্র ও বিষ্ণু এক এবং অভিন্ন|স্বয়ং শিব ভগবান বিষ্ণুকে সুদর্শন চক্র দিয়েছিলেন|সুদর্শন চক্র দানের প্রধান উদ্দেশ্য পালনকর্তা যেনো দৃঢ় হাতে সিস্টের পালন ও দুষ্টের দমন করতে পারেন।

 

সুদর্শন চক্রের সাথে জড়িয়ে আছে বিষ্ণুর আরেক অবতার পরশুরামের নাম , ত্রেতাযুগে সীতার স্বয়ংবর সভায় যখন রাম হরধনু ভঙ্গ করে ফেলেন তখন রুষ্ট হয়ে তাঁকে শাস্তি দিতে মহেন্দ্র পর্বত থেকে সেখানে উপস্থিত হন পরশুরাম।কিন্তু বিষ্ণুর আর এক অবতার রামের আসল প্রকৃতি জানতে পেরে তাঁকে সম্মান প্রদর্শন করেন তিনি। সেই সময় রাম তাঁকে সুদর্শন চক্রটি গচ্ছিত রাখতে অনুরোধ করেন। তিনি বলেন যে দ্বাপর যুগে তিনি যখন আবার জন্ম নেবেন, তখন যেন পরশুরাম সেটি ফিরিয়ে দেন। দ্বাপর যুদে শ্রীকৃষ্ণের রূপ ধরে বিষ্ণু ধরাধামে অবতীর্ণ হলে ধর্ম রক্ষা করার জন্য তাঁকে সুদর্শন চক্রটি ফিরিয়ে দেন পরশুরাম।

 

সুদর্শনকে শ্রী কৃষ্ণ যেমন স্নেহ করতেন তেমনই শাসন ও করেন। একবার সুদর্শন যখন নিজের বল এবং পরাক্রমের জন্য অহংকারী হয়ে উঠেছিলেন তখন বিষ্ণু বজরংবলীকে ডেকে পাঠান এবং সুদর্শনকে বলেন দ্বার রক্ষী থাকতে এবং আদেশ দেন কাউকে যেনো তার অমুমতি ছাড়া অন্দর মহলে প্রবেশ করতে না দেয়া হয়। কিন্তু বজরংবলী অবলীলায় সুদর্শনকে পরাস্ত করে তার প্রভুর কাছে চলে যান।সুদর্শনের অহংকার চূর্ণ হয় এবং তিনি আবার নিজের অহং ভুলে কৃষ্ণের সেবায় নিয়োজিত হন।

 

ফিরে আসবো কৃষ্ণ কথা নিয়ে আগামী পর্বে।ভগবানের আরো অনেক লীলা নিয়ে আলোচনা বাকি আছে।যারা আসন্ন দোল পূর্ণিমায় গ্রহের প্রতিকার করাতে চান। নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।