দ্বাদশ জ্যোতির্লিঙ্গ – ত্রম্বকেশ্বর শিব মন্দির

10

দ্বাদশ জ্যোতির্লিঙ্গ – ত্রম্বকেশ্বর শিব মন্দির

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

মহারাষ্ট্রে অবস্থিত ত্রম্বকেশ্বর মন্দির যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্তর্গত।পুরান মতে একবার গণেশ মহাদেবের পুজো করেন সেই সময়ে শিবের গলায় থাকা বাসুকি নাগের মনে হয় যে গণেশ তারই পুজো করছেন। তার এই ঔদ্ধত্যের জন্য শিব রেগে গিয়ে তাকে অভিশাপ দেন যে নাগকূল তাদের সব ক্ষমতা হারিয়ে ফেলবে।তাই হয়|পরবর্তীতে ক্ষমতা হারিয়ে ফেলা নাগেরা শিবের কাছে গিয়ে অভিশাপ ফিরিয়ে নেওয়ার আবেদন জানায়। শিব তখন দয়াবসত তাদের মর্ত্যে গিয়ে তাঁর পুজো করতে বলেন|নাগকুল এই ত্রম্বকেশ্বর মন্দিরে শিব পূজা করে তাদের হারানো গৌরব ফিরে পায়।

 

বর্তমান মন্দির টি নির্মাণ করিয়েছিলেন পেশোয়া তৃতীয় বালাজি বাজি রাও,1755 থেকে 1786 দীর্ঘ একত্রিশ বছর লেগেছিলো এই মন্দির নির্মাণ সম্পুর্ন হতে।

 

ত্র্যম্বকেশ্বর মন্দিরের পিছনের পাহাড় ব্রহ্মগিরি থেকে উদ্ভূত হয়ে গোদাবরী গুপ্ত ভাবে পাহাড়ের গা বেয়ে নেমে এসে ক্ষীণ আকারে বেরিয়ে আসছে জ্যোতির্লিঙ্গ ত্র্যম্বকেশ্বরের মধ্য থেকে। মন্দির থেকে কিছু দূরে কুশাবর্ত কুণ্ড ও গোমতী ঘাট। কুম্ভপর্বে যে তিনটি স্নান হয়, তার একটি রামতীর্থ রামঘাটে ও অপর দুটি হয় এই কুশাবর্ত তীর্থে।

 

প্রচলিত বিশ্বাস মতে এই মন্দিরে বিশেষ পুজোর মাধ্যমে কাল সর্প দোষ খণ্ডন হয়। আমি নিজেও এই স্থানে জ্যোতিষ সংক্রান্ত কাজের জন্য গেছি এবং পূজো পাঠ সম্পন্ন করেছি। ধন্য হয়েছি জ্যোতির্লিঙ্গ দর্শন করে।

 

পরবর্তী জ্যোতির্লিঙ্গ নিয়ে আবার ফিরে আসবো যথা সময়ে।পড়তে থাকুন।ভালো থাকুন। ধন্যবাদ।