গুজরাট ভ্রমণে পন্ডিতজি – শেষ পর্ব

6

গুজরাট ভ্রমণে পন্ডিতজি – শেষ পর্ব

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

গুজরাট ভ্রমণ প্রায় শেষ। এবার ঘরে ফেরার পালা। আজ শেষ পর্বে ঘুরে এলাম সমুদ্র সৈকত দিউ থেকে। মোহিত হলাম।

 

অবকাশযাপনের এক অনন্য ঠিকানা। যারা ব্যস্ত জীবনের কোলাহল থেকে কয়েকটা দিন দূরে গিয়ে নীল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে চান, তাঁদের জন্য দিউ হতে পারে এক অসাধারণ ভ্রমণ গন্তব্য।

 

এখানে সব বয়সের সব রুচির মানুষদের জন্য কিছু না কিছু আছে। ছোটো দের জন্য দিউতে সমুদ্রস্নান, বোটিং, প্যারাসেলিং এবং বিভিন্ন ওয়াটার স্পোর্টস উপভোগ করা যায়। ভোজন রসিক দের জন্য এখানকার সামুদ্রিক খাবারও বেশ জনপ্রিয়। সূর্যাস্তের সময় সমুদ্রসৈকতের অপরূপ সৌন্দর্য প্রকৃতি প্রেমী পর্যটকদের মনে দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করে।

 

দিউয়ের আরেকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হলো নাইডা কেভস। প্রাকৃতিকভাবে তৈরি পাথরের গুহা, আলো-ছায়ার খেলা এবং অদ্ভুত শিলার গঠন জায়গাটিকে এক রহস্যময় সৌন্দর্য দিয়েছে।

 

এক সময়ে পর্তুগিজ দের প্রভাবে এখানে পর্তুগিজ স্থাপত্যের অনন্য নিদর্শন গড়ে ওঠে যেমন সেন্ট পলস চার্চ। তাছাড়া ঐতিহাসিক পানিকোঠা এবং আইএনএস খুকরি মেমোরিয়ালও ঘুরে দেখার মতো জায়গা।

 

সব মিলিয়ে দিউ শুধুমাত্র একটি সমুদ্রসৈকত নয়, এটি ইতিহাস, স্থাপত্য, প্রকৃতি এবং । সমুদ্রের ঢেউ আর পর্তুগিজ ইতিহাসের মেলবন্ধনে দিউ সত্যিই এক স্বপ্নের ঠিকানা।চাইলে ঘুরে আসতে পারেন তবে অক্টোবর নভেম্বর মাস এই স্থানের আসার আদর্শ সময়। কারন প্রকৃতি এই সময়ে দুহাত খুলে স্বাগত জানায়।

 

ফিরে আসবো শাস্ত্রীয় বিষয় নিয়ে

ধারাবাহিক ভাবে। পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।