গুজরাট ভ্রমণে পন্ডিতজি

12

গুজরাট ভ্রমণে পন্ডিতজি

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

বহু দিন থেকেই আসার ইচ্ছে ছিলো। আসি আসি করেও হয়ে উঠছিলো না। অবশেষে কিছুটা সময় বের করে এসে পৌছালাম গুজরাট।প্রতিবারের ন্যায় গুজরাট ভ্রমণের অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে ভাগ করে নেবো।

 

আজ প্রথম দিন তিনটি স্থান ঘুরে দেখলাম। সবরমতি আশ্রম।স্বামী নাথন মন্দির এবং জৈন মন্দির।

 

গুজরাটের এই তিনটি দর্শনীয় স্থান যেন ভারতের তিনটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যকে তুলে ধরে—সবরমতি আশ্রমে স্বাধীনতার ইতিহাস, স্বামীনারায়ণ মন্দিরে ভক্তি ও ধর্মীয় স্থাপত্য এবং জৈন মন্দিরে অহিংসা ও আত্মশুদ্ধির দর্শন। ইতিহাস, ধর্ম ও সংস্কৃতির এই অপূর্ব সমন্বয় গুজরাট ভ্রমণকে করে তোলে স্মরণীয় এবং শিক্ষণীয় তো বটেই।

 

গুজরাট জৈন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আহমেদাবাদের বিখ্যাত জৈন মন্দির তার অসাধারণ শ্বেতপাথরের স্থাপত্য ও সূক্ষ্ম কারুকার্যের জন্য বিশেষভাবে পরিচিত।

১৮৪৮ সালে নির্মিত এই মন্দিরটি ১৫তম তীর্থংকর ভগবান ধর্মনাথকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরের সুন্দর স্তম্ভ, খোদাই করা পাথরের নকশা এবং শান্ত পরিবেশ দর্শনার্থীদের এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি দেয়।যা ঠিক ভাষায় প্রকাশ করা যায়না।

 

স্বামীনারায়ণ মন্দির টি অপূর্ব স্থাপত্য ও ভক্তির মিলন স্থল।আহমেদাবাদের কালুপুরে অবস্থিত স্বামীনারায়ণ মন্দির গুজরাটের অন্যতম বিখ্যাত ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপত্য। ১৮২২ সালে নির্মিত এই মন্দিরটি স্বামীনারায়ণ সম্প্রদায়ের প্রথম দিকের গুরুত্বপূর্ণ মন্দিরগুলির মধ্যে অন্যতম।

পরবর্তীতে অন্যান্য রাজ্যে এমনকি বাংলাতেও এই সম্প্রদায়ের মন্দির হয়েছে তবে গুজরাটের এই মন্দিরের কোনো তুলনা হয়না।

 

ইংল্যান্ড কে যদি ল্যান্ড অফ শেখস্পিয়ার বলা যায় তবে গুজরাটকেও বলা যায় ল্যান্ড অফ গান্ধী। জাতীর জনকের মূল কর্ম কান্ড ঘিরে আছে এই সবর মতি আশ্রমকে।আহমেদাবাদের সবরমতি নদীর তীরে অবস্থিত সবরমতি আশ্রম ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। ১৯১৭ সালে মহাত্মা গান্ধি এখানে তাঁর আশ্রম প্রতিষ্ঠা করেন। এই আশ্রম থেকেই তিনি অহিংসা, সত্যাগ্রহ ও স্বদেশি আন্দোলনের আদর্শ প্রচার করেছিলেন।১৯৩০ সালে এখান থেকেই গান্ধিজি ঐতিহাসিক ডান্ডি অভিযান শুরু করেন। আশ্রমের হৃদয়কুঞ্জ, গান্ধিজির ব্যবহৃত সামগ্রী, পুরোনো ছবি এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন আজও দর্শনার্থীদের স্বাধীনতা সংগ্রামের দিনগুলির কথা মনে করিয়ে দেয়।

সব দেখতে দেখতে মন বার বার ইতিহাসের পাতায় চলে যায়। শিহরণ হয়।

 

এখনো অনেক ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান বাকি আছে। সেসব নিয়ে আবার ফিরে আসবো

আগামী পর্বে। পড়তে থাকুন।

ভালো থাকুন।ধন্যবাদ।