কার্তিক পুজোর আধ্যাত্মিক তাৎপর্য

16

কার্তিক পুজোর আধ্যাত্মিক তাৎপর্য

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

আজ কার্তিক সংক্রান্তি,কার্তিক পুজোর এই পবিত্র সময়ে দেব সেনাপতি কার্তিক সংক্রান্ত কিছু পৌরাণিক তথ্য এবং তার ব্যাখ্যা আপনাদের সামনের উপস্থাপন করবো এই বিশেষ পর্বে|জানাবো কার্তিক পুজোর আধ্যাত্মিক তাৎপর্য।

 

ভারতের কোথাও তিনি মুরগান, কোথাও শুভ্রমনিয়াম, আবার বাংলায় তিনি ঘরের ছেলে কার্তিক।কার্তিক শিব ও পার্বতীর সন্তান এ আমরা সবাই জানি, কিন্তু তার জন্মর একটি বিশেষ উদ্দেশ্যে ছিলো|তারকাসুরের অত্যাচার থেকে বাঁচার জন্য দেবতারা একজন শৌর্য-বীর্যসম্পন্ন দেবসেনাপতির খোঁজ করছিলেন। অবশেষে সকলে মিলে মহাদেবের শরণাপন্ন হলেন তপস্যা ভঙ্গ করে অন্তত যাতে একটা পুত্র তিনি দেবতাদের উপহার দেন। এতে শিব সম্মত হয়ে নিজের তেজ নিঃক্ষেপ করলেন, মহাদেবের তেজ গিয়ে পড়ল পৃথিবীতে। বসুন্ধরা এই তেজ সহ্য করতে না পেরে তা অগ্নিতে নিক্ষেপ করলেন। অগ্নি আবার সেই মহাতেজ শরবনে নিক্ষেপ করলেন। আর এই শরবনেই একটি সুন্দর সন্তানের জন্ম হল। ঠিক এই সময় ছয়জন কৃত্তিকা অগ্নির ছয় পত্নী সেই পথ দিয়ে যাচ্ছিলেন।তারা কার্তিকের লালন পালনের দায়িত্ব নিলেন|পরবর্তীতে তিনি হলেন দেব সেনাপতি এবং যুদ্ধে বধ করলেন তারকাসুর কে|কার্তিকের বিবাহ হয়েছিলো দেবসেনা নামক এক রমণীর সাথে।

 

আসলে কার্তিক রূপ, গুন, তেজ এবং সৌন্দর্যর প্রতীক।শাস্ত্র মতে কার্তিক পুজো করে তাকে তুষ্ট করতে পারলে কার্তিকের মতো সর্বগুন সম্পন্ন

পুত্র লাভ হয়।সেই বিশ্বাস থেকে নব বিবাহিত দম্পতিদের ঘরের সামনে গভীর রাতে কার্তিক ঠাকুর স্থপন করার রীতি শুরু হয়।

 

আপনাদের সবাইকে কার্তিক পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। ফিরে আসবো আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে।পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।