দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সৃষ্টি

10

দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সৃষ্টি

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

আজ থেকে ধারাবাহিক ভাবে আপনাদের জানাবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে দ্বাদশ জ্যোতির্লিঙ্গর পটভূমিকা এবং তার সৃষ্টি রহস্য জেনে নেয়া প্রয়োজন। তাই আজকের পর্বে শোনাবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সৃষ্টি হওয়ার পৌরাণিক কাহিনী।

 

একটি পৌরাণিক কাহিনি অনুসারে

একবার ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে জোর লড়াই বাঁধল। বিষ্ণু বললেন আমি শ্রেষ্ঠ আর ব্রহ্মা বললেন আমি। মীমাংসা করতে দুজনে গেলেন শিবের কাছে। শিব তখন স্বর্গ, মর্ত আর পাতাল ফুঁড়ে দেখা দিলেন এক আদি অনন্ত আগুনের স্ফুলিঙ্গ হিসেবে। তিনি ব্রহ্মা আর বিষ্ণুকে বললেন যে এই অগ্নিস্ফুলিঙ্গের শুরু বা শেষ খুঁজে বের করতে পারবে প্রমাণ হবে সেই শ্রেষ্ঠ।বিষ্ণু শুয়োর বা বরাহের রূপ ধারণ করে নীচের দিকে যেতে শুরু করলেন। আর ব্রহ্মা একটি হংসের রূপ ধারণ করে উপরের দিকে যেতে লাগলেন।বেশ কিছুটা নিচে যাওয়ার পর বিষ্ণু বুঝতে পারলেন এ শিবের ছলনা বৈ আর কিছু না। এই স্ফুলিঙ্গের তল পাওয়া অসম্ভব। ব্রহ্মাও বেশ কিছুটা উপরে যাওয়ার পর এই সত্য বুঝতে পারলেন। অর্থাৎ আদি শিব লিঙ্গর আদি বা অন্ত নেই তা অনন্ত এবং শাস্বত। তার বিস্তার সমগ্র ব্রম্ভান্ড জুড়ে।

 

শাস্ত্রে আছে এই জ্যোতির্ময় লিঙ্গই মোট ৬৪টি জায়গায় ফুঁড়ে বেরিয়েছিল। যার মধ্যে ১২টি অত্যন্ত পবিত্র এবং আবিষ্কৃত।এই বারোটি স্থানে রয়েছে বারোটি শিব মন্দির এবং এগুলোই হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ।কিছু জ্যোতির্লিঙ্গর স্থান এবং মন্দির সময় কাল নিয়ে কিছু বিতর্ক থাকলেও বারোটি জ্যোতির্লিঙ্গ সমগ্র বিশ্বের সনাতনীদের কাছে অত্যন্ত পবিত্র এবং দর্শনীয়।যার মধ্যে একাধিক জ্যোতির্লিঙ্গ আমি নিজে দর্শন করেছি এবং আগামী কয়েক দিনের মধ্যে গুজরাটে অবস্থিত দুটি জ্যোতির্লিঙ্গ সামনে থেকে দেখার সৌভাগ্য হবে। সে অভিজ্ঞতাও ধারাবাহিক ভাবে

ভাগ করে নেবো আপনাদের সঙ্গে।

 

চলবে ধারাবাহিক জ্যোতির্লিঙ্গ নিয়ে

আলোচনা। একেকটা পর্বে এক একটি

জ্যোতির্লিঙ্গ নিয়ে বিস্তারিত

ভাবে লিখবো। পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।