কালী কথা – ফিরিঙ্গি কালী
পন্ডিতজি ভৃগুর শ্রীজাতক
আজ কালী কথার আরো একটি পর্ব নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত আজ লিখবো কলকাতার বেশ জনপ্রিয় এবং বহু চর্চিত এক কালী মন্দির নিয়ে|আজকের পর্বে বিখ্যাত ফিরিঙ্গি কালী মন্দির।
কলকাতার বৌবাজার অঞ্চলে, বিপিন বিহারী গাঙ্গুলী স্ট্রিটে অবস্থিত ফিরিঙ্গি কালী মন্দির কলকাতার প্রাচীন কালী মন্দির গুলির মধ্যে অন্যতম|যদিও মন্দির প্রতিষ্ঠার সঠিক সময় জানা যায়না তবে এই মন্দির ও কালী মূর্তি আনুমানিক পাঁচশো বছরের পুরোনো।
বর্তমান ফিরিঙ্গি কালী মন্দির বাংলার চাঁদনি স্থাপত্য শৈলী তে নির্মিত|এই মন্দিরের কালীমূর্তিটি মাটির তৈরি যার উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা|দেবী এখানে সবসনা এবং ত্রিনয়না মূর্তিতে বিরাজিতা|কালীমূর্তি ছাড়াও মন্দিরে আছে শীতলা, মনসা, দুর্গা, শিব ও নারায়নের মূর্তি|
মন্দির প্রাঙ্গনে স্থাপিত একটি ফলকে উল্লেখিত রয়েছে- শ্রীশ্রীসিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরাণী/ স্থাপিত ৯০৫ সাল, ফিরিঙ্গী কালী মন্দির”। এর থেকে অনুমান করা হয়, মন্দিরটি ৯০৫ বঙ্গাব্দে স্থাপিত হয়েছিল|শুরুতে অর্থাৎ ১৮৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রীমন্ত পণ্ডিত নামে এক স্থানীয় সাধক এই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন পরবর্তীতে ১৮৮০ সালে স্থানীয় জমিদার শশিভূষণ বন্দ্যোপাধ্যায় মন্দিরের দায় ভার গ্রহণ করেন|
ব্রিটিশ আমলে এই মন্দিরে আসতেন পর্তুগিজ বংশীয় কবিয়াল অ্যান্টনি যিনি অ্যান্টনি ফিরিঙ্গি নামে বিখ্যাত ছিলেন|অ্যান্টনি সাহেব হয়ে উঠেছিলেন বেজায় কালী ভক্ত|এখানে এসে তিনি মায়ের পূজা দেখতেন ও প্রান খুলে গাইতেন শ্যামা সংগীত|মনে করা হয় সাহেবের নাম অনুসারেই মন্দিরের নাম হয় ফিরিঙ্গি কালী মন্দির|আবার অনেকেই মনে করেন সে কালে এই অঞ্চল ছিল ফিরিঙ্গি পাড়া হিসেবে বিখ্যাত তাই এই কালী মন্দিরের নাম হয় ফিরিঙ্গি কালী মন্দির|বাংলা সাহিত্য, চলচ্চিত্রে বহু বার, বহু ভাবে উল্লেখিত হয়েছে এই কালী মন্দির তথা এন্টনি সাহেবের কথা। উত্তম কুমার অভিনীত এন্টনি ফিরিঙ্গি সিনেমাটি এই কালী মন্দিরযে কেন্দ্র করেই
বানানো হয়।
ফিরিঙ্গি কালী মন্দিরে মন্দিরে প্রতি অমাবস্যায় বিশেষ পূজা হয়| দীপাবলিতে কালীপূজা বহু মানুষ আসেন এখানে এছাড়াও প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণ পূজা হয়|
আজ এই বিশেষ কালী মন্দিরের লেখা এখানেই শেষ করছি|দেখা হবে কালী কথার আগামী পর্বে।
অন্য একটি কালী মন্দির নিয়ে লিখবো।
পড়তে থাকুন।ভালো থাকুন।
ধন্যবাদ।
