শিব কথা – শিব এবং মা গঙ্গা

10

শিব কথা – শিব এবং মা গঙ্গা

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

শিব রাত্রি উপলক্ষে এই বিশেষ পর্বে আজ শিবের জটায় বিরাজমান মা গঙ্গাকে নিয়ে লিখবো

পুরাণ মতে সূর্য বংশের রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের কপিল মুনির অভিশাপ থেকে পরিত্রাণের জন্য মা গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নেন এবং এর জন্য কঠোর তপসা করেন । ভগীরথের তপস্যায় খুশি হয়ে মা গঙ্গা পৃথিবীতে আসতে রাজি হন এই ঘটনা একাধিক শাস্ত্রে উল্লেখিত হয়েছে।

তবে মা গঙ্গার মর্তে আগমন এতো সহজ ছিলোনা। দেবী গঙ্গা ভগীরথকে বললেন যে পৃথিবী
তার এই প্রবল গতি সহ্য করতে পারবেনা এবং পাতালে চলে যাবে।ভগীরথ ব্রহ্মাজীর কাছে গিয়ে তার সমস্যার কথা বলেন।ব্রহ্মাজী ভগীরথকে শিবকে খুশি করতে বললেন।কারন একমাত্র শিবই পারেন এই সমস্যার সমাধান করতে।

এর পর নিজ লক্ষ্যে অবিচল ভগীরথ কঠোর তপস্যা করে শিবকে খুশি করেন এবং সন্তুষ্ট হয়ে শিব তাকে বর দিতে চাইলে তিনি তার সমস্যার কথা বলেন। গঙ্গার বেগে পৃথিবীকে বাঁচাতে ভগবান শিব তখন তার জটায় গঙ্গাকে ধারন করেন। কিন্তু আবার এক সমস্যা দেখা দেয় শিবের জটায় সম্পূর্ণ ভাবে আবদ্ধ হয়ে পরেন গঙ্গা
এদিকে তার মর্তে আগমন না হলে ভগীরথের পূর্ব পুরুষরা উদ্ধার পাবেন না তাই তার অনুরোধ
শিব তার জটার কিছুটা অংশ খুলে দেন এবং এইভাবে মা গঙ্গা দেবলোক থেকে শিবেরজটা হয়ে
পৃথিবীতে আসেন।ভগীরথের পূর্বপুরুষরা মা গঙ্গার স্পর্শে মোক্ষলাভ করেন।শিবের জটায় গঙ্গা বিরাজমান তাই শিবের আরেক নাম গঙ্গাধর।

পবিত্র এই শ্রাবন মাসে তামার ঘটিতে গঙ্গা জল নিন তাতে কাঁচা দুধ মেশান এবং এই মিশ্রণ দিয়ে শিব লিঙ্গের অভিষেক করুন। এতে আপনার পরিবারের অশান্তি ও অভাব অভিযোগ দূর হবে এবং মহাদেবের অসীম কৃপা লাভ করবেন।

জ্যোতিষ শাস্ত্র মতে শিব রাত্রিতে গ্রহ দোষ খণ্ডন করালে দ্রুত এবং নিশ্চিত ভালো ফল পাওয়া যায়।তাই যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ করতে পারেন। শিব কথা নিয়ে আবার ফিরে আসবো আগামী পর্বে। পড়তে থাকুন।
ভালো থাকুন। ধন্যবাদ।