শিব কথা – শিব এবং বাসুকি নাগ

11

শিব কথা – শিব এবং বাসুকি নাগ

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

আসন্ন শিব রাত্রি উপলক্ষে আজ থেকে শুরু করছি দেবাদিদেব মহাদেবকে নিয়ে বিশেষ পর্ব শিব কথা।আজ শুরু করবো শিব এবং বাসুকি নাগের সম্পর্ক দিয়ে।

 

সনাতন ধর্মে নাগ আধ্যাত্মিক শক্তি এবং কুন্ডলিনী শক্তির প্রতীক। শিব স্বয়ং মহাকাল স্বরূপ তিনি সকল অতিন্দ্রিয় শক্তিকে নিজ কণ্ঠে ধারণ করেন।

শিবের গলার সাপ কোনো সাধারণ সর্প নয় তিনি নাগ রাজ বাসুকি।স্বয়ং নাগ রাজ শিবের অলংকার স্বরূপ।

 

তবে কিভাবে এই প্রবল পরাক্রমী বাসুকি কিভাবে শিবের মাথায় স্থান পেলো তাই নিয়ে ভবিষ্য পুরানে বলা হচ্ছে যে নাগেরাই প্রথম শিব পূজা শুরু করে এবং নাগ রাজা হিসেবে বাসুকি শিবের তপস্যা করেন ও শিব কে তুষ্ট করে বরদান পান যে তিনি শিবের কণ্ঠে স্থান পাবেন ও সারা জীবন শিবের সবথেকে কাছে থেকে তার স্তুতি করবেন |

 

শিব ও বাসুকি কে নিয়ে আরো একটি পৌরাণিক ব্যাখ্যা পাওয়া যায় | মনে করা হয় শিব ও পার্বতীর বিবাহের সময় যখন শিবের অঙ্গ সজ্জার প্রয়োজন হয় তখন বাসুকি তার কণ্ঠে জড়িয়ে যান | শিব এতে এতটাই খুশি হন যে সদা সর্বদা তিনি বাসুকি কে ওই স্থানে ধারণ করে থাকেন |

 

আরেকটি কাহিনী অনুসারে সমুদ্র মন্থন করে অমৃত সন্ধানের সময়ে বাসুকি রজ্জু হিসেবে ব্যবহৃত হয়ে ছিলেন ও তার পরবর্তীতে শিব যখন হলা হল পান করেন তখনো বাসুকি শিব কে সাহায্য করেন | বাসুকীর এই ভক্তি দেখে শিব সন্তুষ্ট হন ও বাসুকি কে তার জটায় আশ্রয় দেন |

 

স্বয়ং নাগ রাজ যার অঙ্গের অলংকার তাঁর কৃপা পেলে যে জীবন ধন্য হবে তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই শাস্ত্রীয় মতে শিব পুজো করুন, শিবকে সন্তুষ্ট করার চেষ্টা করুন তিনি অল্পেই সন্তুষ্ট হন এবং তিনি সন্তুষ্ট হলে আর কোনো দুক্ষ কষ্ট থাকেনা। শিব রাত্রিতে সম্ভব হলে গ্রহের প্রতিকার করান।ফিরে আসবো শিব কথার পরবর্তী পর্বে। পড়তে থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ।